নজরবন্দি ব্যুরোঃ সঙ্কটজনক প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গত ২১ জুলাই থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। প্রদেশ কংগ্রেস সভাপতির অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ এবার করোনাতে আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সঙ্কটজনক প্রদেশ কংগ্রেস সভাপতি, হাসপাতাল সূত্রে খবর তাঁর কিডনির অবস্থা খুব খারাপ। দেহে অক্সিজেনের মাত্রা খুব কম, জ্বর ও শ্বাসকষ্ট সহ অনন্যাও সমস্যা দেখা দিয়েছে। তাঁকে আইসিইউ তে রাখা হয়েছে। কিছুদিন আগে তিনি বেলভিউ তে ভর্তি হয়েছিলেন। তখন তাঁর করোনা টেস্টে নেগেটিভ এসেছিল।
কিন্তু এখন তাঁর জ্বর বা শ্বাসকষ্ট যায়নি ফলে আবার তাঁর টেস্ট হচ্ছে। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর চিকিৎসা হয় দিল্লির এইমসে। কিন্তু লকডাউনের জন্য সেখানে তিনি যেতে পারেননি।
ফলে তাঁর পরিবারের সদস্যরা বেলভিউতে তাঁকে ভর্তি করান। মাঝে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানা গিয়েছিল কিন্তু আজ থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।



