এবার করোনাতে আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এবার করোনাতে আক্রান্ত হলেন দেশের কোন মুখ্যমন্ত্রী। কোভিট-১৯ পজেটিভ হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।  তিনি নিজেই তাঁর করোনা আক্রান্তের কথা টুইটারে ঘোষণা করনে। এবং তিনি অনুরোধ করেন গত ১০ দিনে জেনারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন করোনা টেস্ট করিয়ে নেন।

তিনি বলেন “ কয়েকদিন ধরে আমার শরীরে এই রোগের উপসর্গ দেখা যাচ্ছিল এবং তার পর টেস্ট করাতে তা ধরা পরে”।  উল্লেখ্য কিছুদিন আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মায়ের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তাঁরা এখন সুস্থ হয়েছেন কিন্তু দেশের অন্য রাজ্যের মতই সে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেরেয় চলেছে। মধ্যপ্রদেশে এই মুহুতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের কিছু বেশি। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯১ জোনের।

অপর দিকে দেশের করোনা আক্রন্ত ১৩ লক্ষ ছড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টাতে আক্রন্ত প্রায় ৫০ হাজার। বিশেষজ্ঞরা কেও কেও মনে করছেন দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার এখনো তা মানছে না। এই রুপ পরিস্থিতিতে আহামি সোমবার ফের একবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল আলোচনা করবেন।

আগামী মাসে দেশের স্বাধীনতা দিবস কিন্তু করোনা আবহে কিভাবে তা উজ্জাপন করা হবে তানিয়ে কেন্দের তরফ থেকে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে সব রাজ্যে। ফলে এবার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অনেকটাই কাট ছাঁট করা হবে বলে মনে করা হচ্ছে।   

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন