নজরবন্দি ব্যুরো: নারকীয়!ধর্ষণ ও তন্ত্রসাধনায় খুনের পর শিশুকন্যার লিভার কাটল অভিযুক্তরা ।হাথরাসের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে আরও এক নারকীয় ঘটনা সকলের সামনে এলো। কালিপুজোর রাতে বছর সাতেকের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের কানপুরে। এমনকি খুন কারার পর তাঁর লিভার কাটারও অভিযোগ উঠেছে ওই অভিযুক্তদের বিরুদ্ধে। তন্ত্রসাধনার জন্যই ওই শিশুকন্যার লিভার কাটে বলে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ।
আরও পড়ুনঃদৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় আরও পতন,স্বস্তি দিচ্ছে মৃত্যুর নিম্নমুখী গ্রাফ
পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে কানপুরের রুবাল এলাকায়। এবিষয়ে পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, ১৯৯৯ সালে এক দম্পতির নিঃসন্তান ছিলেন। ফলে তন্ত্রসাধনায় বিশ্বাস করে তাঁরা জানতে পারে,শিশুকন্যার লিভার খেলে তাঁরা সন্তান লাভ করতে পারবেন। ফলে দুই যুবককে মেট ১৫০০ টাকা দিয়েই এই কাজ করান ওই দম্পতি। ফলে এই ঘটনায় ওই দম্পতি ও দুই যুবকে যুবকে গ্রেফতার করে পুলিশ। এবিষয়ে পুলিশসুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, ১৫০০ টাকা দিয়ে ওই দুই যুবক প্রথমে মদ কেনেন। অভিযুক্তদের তরফে জানান হয়েছে, মদ্যপ অবস্থাতেই তাঁরা ওই শিশুকন্যাটিকে ধর্ষণ করে। তারপরই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এরপরই তাঁর পেট কেটে লিভার বের করে নেয় অভিযুক্তরা। এ ঘটনা প্রসঙ্গে কানপুর নগর ডিআইজি প্রীতিন্দর সিং বলেন, ‘‘দীপাবলির রাতে বাড়ির বাইরে খেলছিল শিশুটি। তারপরই নিখোঁজ হয়ে যায় সে। সারারাত খুঁজেও মেয়েটিকে পায়নি পুলিশ। পরের দিন সকালে গ্রাম থেকে ১ কিমি দূরে একটা জঙ্গলের কাছে তার বিকৃত দেহ উদ্ধার করা হয়। চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করা হয়েছিল’’। এই ঘটনায়, ভারতীয় দন্ডবিধি র ৩০২ এবং ২০১ ও পকসো আইনে এইআইআর দায় করা হয়েছে।
নারকীয়!ধর্ষণ ও তন্ত্রসাধনায় খুনের পর শিশুকন্যার লিভার কাটল অভিযুক্তরা । আর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি এদিন তিনি ক্ষতিগ্রস্থ এই পরিবারটিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাজাও ঘোষণা করেছেন।



