নজরবন্দি ব্যুরোঃ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় আরও পতন,স্বস্তি দিচ্ছে মৃত্যুর নিম্নমুখী গ্রাফ ।করোনা যুদ্ধ কি আস্তে আস্তে জয় করতে চলেছে ভারত। স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে।গতকাল আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে তিরিশ হাজার। আজ আরও খানিকটা কম।প্রায় ৪ মাস পরে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারেরও নিচে। উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার যে আশঙ্কা বিশেষজ্ঞরা করছিলেন, সেই আশঙ্কা তো বাস্তব হয়ইনি।বরং উৎসবের পর থেকেই নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। সেই সঙ্গে কমছে মৃতের সংখ্যাও।
আরও পড়ুনঃদিল্লিতে বড়োসড়ো হামলার ছক!অল্পের জন্য বাঁচল রাজধানী, ধৃত দুই জইশ জঙ্গি


যা ইঙ্গিত দিচ্ছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ক্রমশ জয়ের দিকেই এগোচ্ছে।মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে হাজার দেড়েক কম। এই নিয়ে পরপর দু’দিন দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের আশেপাশে থাকল। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লক্ষ ৭৪ হাজার ২৯১ জন। গত দু’দিনে দেশে মৃতের সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা কমেছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৪৯ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩০ হাজার ৫১৯ জন।আরও স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৭৯১ জন। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান ১০ হাজারেরও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮২ লক্ষ ৯০ হাজার ৩৭১ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৪০১ জন।
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় আরও পতন,স্বস্তি দিচ্ছে মৃত্যুর নিম্নমুখী গ্রাফ ।করোনামুক্ত ভারতের দিকে খুব দ্রুত দেশ এগোচ্ছে বলেই মনে করছে চিকিৎসকমহল। এদিকে ভ্যাকসিন তৈরির কাজও খুব দ্রুতগতিতে এগছছহে।আগামি ডিসেম্বর থেকেই ভ্যাকসিন পাওয়ার আশা রয়েছে বলে জানিয়েছহে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।









