ঘুষ চাওয়ার অভিযোগ, স্মৃতি ইরানির বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক শ্যুটার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার ঘুষ চাওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে। স্মৃতি ইরানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন আন্তর্জাতিক মানের শ্যুটার বর্তিকা সিং। তাঁর অভিযোগ, স্মৃতি এবং তাঁর দুই সহযোগী তাঁকে জাতীয় মহিলা কমিশনের পদ পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের ঘুষ চেয়েছেন।

আরও পড়ুন: সাতসকালে ভয়াবহ আগুন রাজধানীতে, মৃত ১।

কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং আরেক ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন বর্তিকা । যদিও, ওই শ্যুটারের সব দাবি খারিজ করে তাঁর বিরুদ্ধে পালটা মানহানির মামলা করেছেন স্মৃতির সচিব বিজয় গুপ্তা। বর্তিকার অভিযোগ, জাতীয় মহিলা কমিশনের সদস্যপদ পাইয়ে দেওয়ার জন্য স্মৃতি ইরানি এবং তাঁর দুই ঘনিষ্ঠ তাঁর কাছে প্রথমে এক কোটি টাকা চান। আর তিনি ওই টাকা দিতে রাজি না হওয়ায় চাহিদা কমিয়ে ২৫ লক্ষ টাকা করেন স্মৃতির দুই ঘনিষ্ঠ।

ঘুষ চাওয়ার অভিযোগ, স্মৃতি ইরানির বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক শ্যুটার, ওই শ্যুটারের অভিযোগ, টাকা আদায়ের জন্য তাঁকে কেন্দ্রীয় মহিলা কমিশনের নামে একটি ভুয়ো চিঠিও দিয়েছিলেন স্মৃতির ঘনিষ্ঠরা। এছাড়া ওই দুই ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ উঠেছে। আগামী ২ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলার শুনানি হবে এমপি-এমএলএ কোর্টে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর