এবারের টিকার বেশি অংশ পাবে বস্তি ও গ্রামের মানুষরা, স্বাস্থ্য দফতরকে নির্দেশ সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের টিকার বেশি অংশ পাবে বস্তি ও গ্রামের মানুষরা, রাজ্যে এবং দেশে করোনার তৃতীয় ঢেউ আসন্ন। আর এই তৃতীয় ঢেউ রুখতে একমাত্র হাতিয়ার করোনার টিকা। কিন্তু টিকা সমস্যায় ভুগছে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। মমতা দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মিটলো সমস্যা।

আরও পড়ুনঃ ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার

রাজ্যে বুধবার ৯ লক্ষ ৫৪ হাজার কোভিশিল্ড টিকা এবং আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার আরো এক লক্ষ ৬১ হাজার কোভ্যাক্সিন এল পশ্চিমবঙ্গে। ফলে রাজ্যে টিকার আকাল সাময়িকভাবে মিটলো তো বটেই। আর এই টিকা নিয়ে এবার স্বাস্থ্য দপ্তর কে নতুন নির্দেশিকা দিল রাজ্য সরকার।

এবারের টিকার বেশি অংশ পাবে বস্তি ও গ্রামের মানুষরা
এবারের টিকার বেশি অংশ পাবে বস্তি ও গ্রামের মানুষরা

রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর কে যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে, রাজ্য ভ্যাকসিনে অনেকটাই পিছিয়ে আছে বস্তি অঞ্চলে এবং গ্রাম অঞ্চল। ফলে এবারের টিকা বিতরণ করতে হবে বেশি করে বিভিন্ন বস্তি অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে। গ্রামের বিভিন্ন টিকাকরণ কেন্দ্রের টীকার অভাবে সেখানকার সাধারণ মানুষদের টিকা দেওয়া নিয়ে হচ্ছে সমস্যা।

 এবারের টিকার বেশি অংশ পাবে বস্তি ও গ্রামের মানুষরা, স্বাস্থ্য দফতরকে নির্দেশ সরকারের
এবারের টিকার বেশি অংশ পাবে বস্তি ও গ্রামের মানুষরা, স্বাস্থ্য দফতরকে নির্দেশ সরকারের

বাড়ছে ক্ষোভ। এছাড়াও দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের যাদের দ্বিতীয় ডোজ একটা নির্দিষ্ট সময়ে নেওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেওয়া সম্ভব হচ্ছে। সে কথা মাথায় রেখেই এবারের বরাদ্দ টিকা থেকে বেশিরভাগ অংশ পাবে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং শহরের বস্তি অঞ্চলের মানুষরা।

এবারের টিকার বেশি অংশ পাবে বস্তি ও গ্রামের মানুষরা, স্বাস্থ্য দফতরকে নির্দেশ সরকারের

এদিকে করোনার তৃতীয় ঝড়ের আশঙ্কা করে আজ বৃহস্পতিবার রাজ্য সরকার রাজ্যে করনা বিধির সময়সীমা বাড়ালো ১৫ ই আগস্ট পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত