অবৈধ নিয়োগ মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি মেম্বারদের, নজিরবিহীন অভিযোগ হবু শিক্ষকদের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই বছরের ৮ ই অক্টোবর থেকে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের যে ধর্ণা চলছে আজ তার ৪১ তম দিন। আজ ধর্ণা মঞ্চে স্কুল সার্ভিস কমিশনের অবৈধ নিয়োগ এবং একাধিক দুর্নীতির প্রমাণ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয় চাকরিপ্রার্থীদের তরফে। বেনিয়মের পথ ধরে অবৈধ নিয়োগের জন্য মেধাতালিকা ভুক্ত সামনের র‍্যাঙ্কের অধিকাংশ চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি মেম্বারদের চাকরি দেওয়া হয়েছে, যোগ্যদের নয়!

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার:- তৃণমূল নেতার স্ত্রীর অ্যাকাউন্টে শতাধিক মহিলার টাকা

অভিযোগ, র‍্যাঙ্কের সামনের সারিতে থাকা হবু শিক্ষকরা চাকরিতে নিয়োগ পত্র পাননি কিন্তু পিছন দিকের র‍্যাঙ্কে থাকা চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগ পত্র দেওয়া হয়েছে! শুধু তাই নয়, মেধাতালিকায় নাম নেই, চাকরির পরীক্ষায় ফেল করা বহু সংখ্যক অকৃতকার্য চাকরি প্রার্থীদের অবৈধভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন ওঠেছে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফেল করা এবং মেধাতালিকার পিছন দিকের সারিতে থাকা চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন। অথচ মেধাতালিকা ভুক্ত সামনের সারিতে থাকা চাকরিপ্রার্থীরা বঞ্চিত!

WhatsApp Image 2021 11 27 at 7.52.23 PM

যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো- অর্ডিনেটর সুদীপ মন্ডল এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন। তাঁর দাবি, ২০১৯ সালে কলকাতার প্রেসক্লাবের সামনে তারা ২৯ দিনের অনশন করেছিলেন। সেই অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছিলেন এবং মেধাতালিকা ভুক্ত অথচ বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের আশ্বাস দিয়েছিলেন নিয়োগের। প্রয়োজনে আইনের কিছু পরিবর্তন করা হলেও বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের চাকরিতে নিয়োগের সুব্যবস্থা করা হবে বলে বলেছিলেন তিনি।

অবৈধ নিয়োগ মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি মেম্বারদের, নজিরবিহীন অভিযোগ হবু শিক্ষকদের!

অবৈধ নিয়োগ মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি মেম্বারদের, নজিরবিহীন অভিযোগ হবু শিক্ষকদের!
অবৈধ নিয়োগ মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি মেম্বারদের, নজিরবিহীন অভিযোগ হবু শিক্ষকদের!

কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে গেছে বলে অভিযোগ। এক চাকরিপ্রার্থীর কথায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কমিটি গঠন করা হয় তাতে চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে যারা ছিলেন তাঁদের সবাই চাকরি পেয়ে গিয়েছেন! তাছাড়া আজ সংগঠনের পক্ষ থেকে পোস্টারের মাধ্যমে বেনিয়মে চাকরিপ্রাপ্তদের নামের তালিকা তুলে ধরা হয় সংবাদমাধ্যমের সামনে। উল্লেখ্য, এই সব চাকরিপ্রার্থীরা ২০১৬ সালের ২৭ নভেম্বর ১ম এসএলএসটির ব্যাচ। অর্থাৎ যোগ্যতার পরীক্ষায় সফল হওয়ার ৫ বছর পূর্ণ হল আজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন