লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় অভিযোগ, তৃণমূল নেতার স্ত্রীর অ্যাকাউন্টে শতাধিক মহিলার টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃতীয়বার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত ‘লক্ষ্মীর ভাণ্ডার’। কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ প্রায় ১৩৪ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে তৃণমূল উপপ্রধানে স্ত্রীর অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় অভিযোগ -এ উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা।

আরও পড়ুনঃ টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ মন্ত্রী পুত্র, ট্যুইটারে মিলল প্রতিক্রিয়া

অভিযোগ, বাদুড়িয়ার জগন্নাথপুরের তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান হাসানুর জামানের স্ত্রী ইয়াসমিনের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১৩৪ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবেদন করার পরেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অভিযোগ, সেই টাকা ঢুকেছে উপপ্রধানের স্ত্রীর অ্যাকাউন্টে।

অভিযোগ, একাউন্ট মিলিয়ে দেখা গেছে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে তা একেবারে আলাদা। পরে জানা যায় সেই ব্যাঙ্ক অ্যাাকাউন্টের মালিক পঞ্চায়েত উপপ্রধানের স্ত্রী।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় অভিযোগ, তৃণমূল-বিজেপি তরজা

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় অভিযোগ, তৃণমূল-বিজেপি তরজা
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় অভিযোগ, তৃণমূল-বিজেপি তরজা

যদিও তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের কথায়, গত তিন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে তাঁর স্ত্রী পেয়েছেন দেড় হাজার টাকা। ১৩৪ জনের টাকা ঢোকারত অভিযোগ মিথ্যা। তিনি সমস্ত তথ্য বিডিওর কাছে জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে শাসক দলের সমালোচনা করেছে বিজেপি। সরকারী প্রকল্পের নামে আখের গোছাতে শুরু করেছে শাসক দল। তাই বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবী জানিয়েছে গেরুয়া শিবির।

গোটা বিষয়টি প্রযুক্তিগত ত্রুটির কারণে এই কাণ্ড ঘটেছে। এমনটাই দাবী প্রশাসনের। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বিডিও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত