Akhil Giri: মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কাঁথিতে স্লোগান, বাড়তি অক্সিজেন বিজেপির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অখিল গিরির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কাঁথি থানার পুলিশ দালাল। এমনই স্লোগান উঠল তৃণমূলের অন্দরে। যার জেরে রণক্ষেত্রে পরিস্থিতি কাঁথিতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে কাঁথি থানার বিরাট পুলিশ বাহিনী। মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কাঁথিতে স্লোগান দিতেই বাড়তি অক্সিজেন পাচ্ছে বিজেপি!

আরও পড়ুনঃ মমতাকে দুর্নীতির রানি বলবেন না, পার্থ চোর কিন্তু তৃণমূলের বাকিরা সৎ: সৌগত

ঘটনার সুত্রপাত কাঁথি জনমঙ্গল সমিতির ব্যাঙ্ক নমিনিতে সত্যেন জানার অন্তর্ভুক্ত করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছেন তিনি। অথচ সেই সত্যেন জানার নাম নিজের লেটারপ্যাডে সুপারিশ করেছেন মন্ত্রী অখিল। যা ঘিরে তৃণমূলের অন্দরে শোরগোল ছড়িয়েছে।

মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কাঁথিতে স্লোগান, শুভেন্দুর গড়ে চিন্তায় তৃণমূল
মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কাঁথিতে স্লোগান, শুভেন্দুর গড়ে চিন্তায় তৃণমূল

শনিবার জনমঙ্গল সমিতির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভের নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঁথি পুরসভার কাউন্সিলর তথা সিআইসি রিনা দাস ও তাঁদের অনুগামীরা।

প্রসঙ্গত, এর আগে একাধিক সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তাঁর সঙ্গে তৃণমূলের লোকেদের যোগ রয়েছে। এখন বিজেপি থেকে আসা লোককে কাঁথি জনমঙ্গল সমিতির চেয়ারম্যান পদে বসানোয় নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগ, কাঁথি জনমঙ্গল সমিতি অধিকারী পরিবারের দুর্নীতি আঁতুড়ঘর হয়ে উঠেছিল। কালো টাকা সাদা করা থেকে একাধিক দুর্নীতি হয়েছে এই সমিতি থেকেই। এখানেই প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা সত্যেন জানার নাম অর্ন্তভুক্ত করেছেন মন্ত্রী। এর জবাব চাই৷

মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কাঁথিতে স্লোগান, শুভেন্দুর গড়ে চিন্তায় তৃণমূল

মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কাঁথিতে স্লোগান, শুভেন্দুর গড়ে চিন্তায় তৃণমূল
মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কাঁথিতে স্লোগান, শুভেন্দুর গড়ে চিন্তায় তৃণমূল 

যদিও এবিষয়ে মন্ত্রী অখিল গিরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, “কারা আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আমার জানা নেই। আর চেয়ারম্যান তো বোর্ড গঠন করবে। আমার এবিষয়ে বলার কিছু নেই”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত