Skin Care: ত্বকের জেল্লা বাড়বে! দূর হবে আর্দ্রতার সমস্যা, জানুন কলার উপকারিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজকাল আমরা সকলেই সকাল থেকে রাত অবধি বিভিন্ন কাজে ব্যস্ত! অফিস, বাড়ির কাজে এক্কেবারে নাজেহাল অবস্থা! ঠিকমত খাওয়া-দাওয়া করার সময় টুকুও আমাদের কাছে নেই! নিজেদের শরীরের যত্নের জন্য পর্যাপ্ত সময় নেই। আর এই জন্য আমাদের ত্বক আর চুল দিনদিন আরও খারাপ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: Special Recipe: বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং! মেনুতে রাখুন ঐতিহাসিক সরষে চিকেন

কিন্তু এই ব্যস্ততার মধ্যেই অল্প কিছু সময় বের করে আমাদের নিজের ত্বক ও চুলের যত্ন নিতে হবে। কিভাবে যত্ন নেবেন? কেন কলা ব্যবহার করে! আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন কলার ওপরে! কলা আপনার ত্বকের বয়স ধরে রাখে। শুধু তাই নয়, ত্বকে জেল্লা ফেরাতে ও ব্রণর সমস্যার পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা দূর করতে কলার জুড়ি মেলা ভার। জেনে নিন….

ত্বকের জেল্লা বাড়বে, চোখ বন্ধ করে ভরসা রাখুন কলার ওপরে
ত্বকের জেল্লা বাড়বে, চোখ বন্ধ করে ভরসা রাখুন কলার ওপরে

১, কলা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। কলার মধ্যে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস। যা ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য় করে। এবং ত্বক মোলায়েমও রাখে। আপনি যদি সপ্তাহে একদিন কলা দিয়ে তৈরি ফেসপ্যাক বা ফেসমাস্ক ব্যবহার করতে পারেন, তাহলে খুব এই ভালো হয়।

ত্বকের জেল্লা বাড়বে, চোখ বন্ধ করে ভরসা রাখুন কলার ওপরে

২, কলা আপনাকে ব্রণর সমস্যা থেকে মুক্তি দেবে। ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে সরাসরি ব্য়বহার করুন কলার খোসা। ব্রণর পাশাপাশি বলিরেখা, ব়্য়াশ, চুলকানি ও কালচে দাগছোপ কমাতেও সাহায্য করে কলা। এছাড়াও কলার মধ্যে অলিভ অয়েল ও মধু মিশিয়ে স্নানের আগে পুরো মুখে ভাল করে লাগিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে দূর হবে ত্বকের কালো দাগছোপ।

ত্বকের জেল্লা বাড়বে, চোখ বন্ধ করে ভরসা রাখুন কলার ওপরে

ত্বকের জেল্লা বাড়বে, চোখ বন্ধ করে ভরসা রাখুন কলার ওপরে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত