ছয় জোড়া লোকাল কল্যাণী স্টেশনের জন্যে! পুজো স্পেশাল আর কি উদ্যোগ পূর্ব রেলের

আট থেকে আশি, সবাই মেতে উঠবেন পুজোর আনন্দে। তাই পুজোর চারদিন প্যান্ডেল হপিং আরও আরামদায়ক করতে নয়া উদ্যোগ নিল পূর্বরেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পুজোর জন্যে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আগামীকালই শুরু হচ্ছে দেবীপক্ষ। এর পরেই দুর্গাপুজোর উৎসবের আগমনী বার্তা ছড়িয়ে পড়বে আকাশে-বাতাসে। আট থেকে আশি, সবাই মেতে উঠবেন পুজোর আনন্দে। তাই পুজোর চারদিন প্যান্ডেল হপিং আরও আরামদায়ক করতে নয়া উদ্যোগ নিল পূর্বরেল (Indian Railway)।

শিয়ালদহ শাখায় সাধারণত দিনের বেশির ভাগ সময়েই লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো থাকে। পূর্বরেলের অনুমান, পুজোর চারদিনে এই ভিড় আরও বাড়বে। সেই কথা মাথায় রেখে পূর্বরেল মধ্যবিত্ত যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ-কল্যাণী শাখায় চলবে জোড়া ট্রেন।

পূর্বরেলের তরফে জানানো হয়েছে, পুজোর ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ করে নৈহাটি এবং কল্যাণী শাখার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা, কারণ দুর্গাপুজোর সময়ে লোকাল ট্রেনের ভিড় অত্যন্ত বেশি থাকে। বাড়তি ট্রেন চালু হলে যাত্রীদের ভ্রমণ অনেকটাই আরামদায়ক হবে।

সপ্তমী থেকে দশমী পর্যন্ত নৈহাটি থেকে কল্যাণী সীমান্তে চলাচলকারী ট্রেনগুলো কল্যাণী স্টেশন পর্যন্ত যাবে, কল্যাণী সীমান্ত পর্যন্ত নয়। এছাড়াও, ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ-কল্যাণী সীমান্তের মধ্যে যাতায়াতকারী ছয় জোড়া লোকাল ট্রেন শুধুমাত্র কল্যাণী স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। পূর্বরেলের এই পদক্ষেপ দুর্গাপুজোর সময় যাত্রীদের স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর