Actor Jeetendra: বোনকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগ সুপারস্টার জিতেন্দ্রর বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বোনকে যৌন হেনস্থা, বেশ কিছুদিন ধরেই চারিদিকে ধর্ষণের ঘোটনা এতটাই তীব্র যে কান পাতাই দায় হয়ে যাচ্ছে এখন। নিজের বোনের সঙ্গে যৌন সম্পর্ক বা বৈবাহিক জীবনে জড়াতে শোনা যায় অনেককেই। আবার এমনও শোনা যায় কেউ কেউ নানা ঝলে ধর্ষণও করে নিজের বোনকে। দেশবাসী এমন এক ঘোটনার সাক্ষী হল আবারও, ফাঁকা ঘরে নিজের বোনকেই যৌন হেনস্থা! এমনই এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল কিংবদন্তী অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ রনবীর-আলিয়ার বিয়েতে বেজায় খুশি সঞ্জু, দিলেন বিশেষ পরামর্শ

অভিনেতা জিতেন্দ্রর বোন অভিযোগ জানিয়েছিলেন, দাদা নাকি মদ্যপ অবস্থায় তাঁর খাটের কাছে এসে ধর্ষণের চেষ্টা করেছিল। চমকে গিয়েছিল গোটা বলিউড। জবানিতে আর কী বলেছিলেন জিতেন্দ্রর বোন? এমন এক স্বনামধন্য সুপারস্টার মানুষের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কি আদেও সত্য নাকি অন্যকিছু? কি বলছেন অভিনেতা নিজেও?

বোনকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগ সুপারস্টার জিতেন্দ্রর বিরুদ্ধে
বোনকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগ সুপারস্টার জিতেন্দ্রর বিরুদ্ধে

অভিযোগ দায়ের হয়েছিল ২০১৮ সালে। সে সময় মিটু ঝড়ে উত্তাল ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই ঝড়ের আঁচ এসে লাগে জিতেন্দ্রর উপরেও । তাঁর নিজের মামার মেয়ে অভিযোগ জানান, বহু বছর আগে ছবির শুটিং দেখতে নিয়ে যাওয়ার নামে হোটেল রুমে যৌন হেনস্থা করে দাদা জিতেন্দ্ৰ ৷

পরিচয় গোপন রেখে পুলিশকে গোপন জবানিতে তিনি জানান, সে সময় তাঁর বয়স ১৮। আর জিতেন্দ্র ২৮। ঘটনাটি ঘটে দিল্লি থেকে শিমলা যাওয়ার সময় এক হোটেলের । ওই মহিলার অভিযোগ অনুযায়ী একই ঘরে আলাদা খাটে শুয়েছিলেন তিনি ও তাঁর দাদা । রাত বাড়লে অভিনেতা নাকি মদ্যপ অবস্থায় ঘরে ঢোকেন ৷

সে সময় বোন নিদ্রারত । কিন্তু আচমকাই নাকি বোন টের পান যৌনাঙ্গ দিয়ে তাঁর শরীর স্পর্শ করছেন অভিনেতা । তিনি বাধা দিতে যান । কিন্তু বাধাপ্রাপ্ত হন । এরকম কিছুক্ষণ চলার পর এক সময় নাকি নিজের খাটে চলে যান জিতেন্দ্ৰ । এখানেই থামেননি অভিযোগকারিণী।

তিনি জানান , পরের দিন সকালে নাকি জিতেন্দ্ৰ তাঁর সঙ্গে একটি কথাও না বলে লোককে দিয়ে কিছু নতুন জামা কাপড় কিনিয়ে বাড়ি পাঠিয়ে দেন বোনকে । এই ভয়ঙ্কর অভিযোগে চমকে যায় বলিউড ৷ প্রশ্ন ওঠে কেন এতদিন চুপ করে ছিলেন তিনি ? কেন কোনও অভিযোগ দায়ের করেননি ?

যদিও বোনের যুক্তি ছিল জিতেন্দ্র প্রভাবশালী ও নিজের ভাগ্নের এই কর্ম শুনলে তাঁর বাবা কষ্ট পেতেন বলেই বাবা মায়ের মৃত্যুর পর জীবনের শেষ পর্যায়ে এসে তিনি অভিযোগ দায়ের করছেন। তবে তিনি জানান, ঘটনাটি নাকি মানসিক ভাবে ভেঙে দিয়েছিল তাঁকে । বহু বছর ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারতেন না।

বোনকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগ সুপারস্টার জিতেন্দ্রর বিরুদ্ধে

বোনকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগ সুপারস্টার জিতেন্দ্রর বিরুদ্ধে
বোনকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগ সুপারস্টার জিতেন্দ্রর বিরুদ্ধে

ঘটনায় আইনজীবী মারফৎ মুখ খোলেন জিতেন্দ্ৰ। গোটা ঘটনা অস্বীকার করেন তিনি। একই সঙ্গে এও জানান ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জিতেন্দ্রকে সামাজিক ভাবে অপদস্থ করার এ এক অদম্য প্রয়াস। তবু আলোচনা সমালোচনা থামেনি। রেশ ফিকে হয়নি আজও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত