নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড শান্তিপ্রসাদ সিনহা! আদালতে এমনটাই দাবি করল সিবিআই। বুধবার নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত জীবনকৃষ্ণ, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদের শুনানি ছিল। সেখানেই শান্তিপ্রসাদ সিনহাকে মাস্টারমাইন্ড বলে উল্লেখ করলেন এজেন্সির আইনজীবী।
আরও পড়ুন: ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, মোদীকে ‘পাপিষ্ঠ’ তকমা মমতার


২০২২ সালের অগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা। এরপর চলতি বছর মার্চ মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ লাখ টাকা, দেড় কেজি সোনা এবং একাধিক নথি উদ্ধার করে সিবিআই। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা।

বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত জীবনকৃষ্ণ, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদের শুনানি ছিল। প্রসন্নর জামিনের প্রসঙ্গে তুলে ধৃত এজন্ট প্রদীপ সিং, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন করেন আইনজীবীরা। যদিও সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদের। আসলে তিনি এই দুর্নীতির মাস্টার মাইন্ড।’’



অন্যদিকে, প্রসন্ন্র জামিনের পর বেশ অনেকটাই আত্মবিশ্বাসী বর্তমান ধৃতরা। এদিন আদালতে তোলার সময় জীবনকৃষ্ণ বলেন, ‘‘সত্যের জয় হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে বলেছে। দেখবেন এক এক করে সবাই জামিন পাবেন।’’
নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড এস পি সিনহা, আদালতে দাবি সিবিআইয়ের
যদিও এদিন বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন। এদিকে ধৃত সুব্রত সামন্ত রায়, যিনি নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় জেল হেফাজতে রয়েছেন তাঁকে এই মামলায় যোগ করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই।









