৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধনের পর থেকেই চলছিল প্রতীক্ষা। গঙ্গার নিচে কবে মেট্রো সফর করতে পারবেন আম-আদমি, সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল সকলের মনেই। অধীর আগ্রহে চলছিল অপেক্ষা। শোনা যাচ্ছিল এই মাস থেকেই শুরু হতে পারে পরিষেবা। তবে দিনক্ষণ জানানো হয়নি।
আরও পড়ুন:বালুরঘাটে সুকান্তর জয় সময়ের অপেক্ষা, কী উঠে এল নজরবন্দি-র জনমত সমীক্ষায়?



অবশেষে জানা গেল ১৫ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে গঙ্গার নিচের মেট্রোর দরজা। শুধু এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান নয়, রুবি-নিউ গড়িয়া, জোকা-মাঝেরহাট পরিষেবাও শুরু হচ্ছে একই দিন থেকে। ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর।



ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে। শেষ মেট্রো ছাড়বে দু ‘ দিক থেকেই রাত ৯:৪৫ মিনিটে। রবিবার চলবে না। সপ্তাহের বাকি দিন চলবে।মেট্রোয় চেপে গঙ্গার তলা দিয়ে যেতে ন্যূনতম ১০ টাকা খরচ হবে। যে ৫২০ মিটারের টানেল আছে হাওড়া স্টেশন এবং মহাকরণ স্টেশনের মধ্যে।
কবে থেকে চালু গঙ্গার নিচে মেট্রো? ঘোষণা হল দিন

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের ভাড়ার তালিকা অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে উঠে কেউ যদি গঙ্গার নীচ দিয়ে এসে মহাকরণ স্টেশনে নামেন, তাহলে তাঁর ১০ টাকা খরচ হবে। আর কেউ যদি হাওড়া ময়দান থেকে উঠে এসপ্ল্যানেডে নামেন বা এসপ্ল্যানেড স্টেশন থেকে উঠে হাওড়া ময়দান স্টেশনে নামেন, তাহলেও ভাড়া পড়বে ১০ টাকা। সবমিলিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের সর্বোচ্চ ভাড়া হল ১০ টাকা। আর গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় চড়তেও ১০ টাকা খরচ হবে।
বিস্তারিত আসছে








