বলিউডে ফের বিয়ের সানাই, এবার বিয়ে করতে চলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘শেরশাহ’ মুক্তির পর থেকেই সিদ্ধার্থ এবং কিয়ারার অফস্ক্রিন সম্পর্ককে ঘিরে চলেছে জোর জল্পনা। তাঁরপর অবশ্য নিজেরাই সেই সম্পর্কে শিলমোহর লাগান তাঁরা। তবে আর প্রেম নয়, এবার সোজা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই যুগল।

আরও পড়ুনঃ তারকা সন্তান হওয়ার সুযোগ নেননি তিনি, ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন শ্রীকন্যা

জানা যাচ্ছে, আগামী বছরের এপ্রিলেই নাকি চার হাত এক হচ্ছে দুজনের। পর্দার ‘বিক্রম’ ও ‘ডিম্পল’-এর জুটিকে ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। সেখান থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর নানান রিলস বা পোস্টে পর্দার বাইরেও তাঁদের সম্পর্কের রসায়নে মজেছিলেন সকলে।

২০২৩ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়বেন কিয়ারা-সিদ্ধার্থ। আর দেরি করতে চান না এই প্রেমিক যুগল! প্রেম নিয়ে কম লুকোছাপা করেননি তারা, যদিও তাদের প্রেমের হাল-হাকিকত সবটাই শুরু থেকে জানতেন করন জোহর। ‘লাস্ট স্টোরিস’ র‌্যাপ আপ পার্টিতে তাদের প্রেমের গল্পের সূচনা।

বলিউডে ফের বিয়ের সানাই, এবার বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা

আগামী বছরের এপ্রিলে দুই-পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে দিল্লিতে বিয়ের পর্ব সারবেন সিদ্ধার্থ-কিয়ারা। বলিউড বন্ধুদের জন্য ককটেল পার্টি রাখার পরিকল্পনা রয়েছে। তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সিদ্ধার্থ কিংবা কিয়ারা। খুব শিগগির এ বিষয়ে জানাবেন বলেও দাবি সূত্রটির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর