নজরবন্দি ব্যুরো: প্রথমে আমল না দিলেও এবার বিরোধী জোটকে নিয়ে সত্যি সত্যিই চিন্তিত মনে হচ্ছে বিজেপি নেতাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাজোটকে কটাক্ষ করেছিলেন। এবার নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দেগে বললেন, বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি, কর্মীরা গুলি খাবে আর নেতারা ফিশ ফ্রাই!
আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে বিরোধী জোট, পাল্টা সব শরিক দলকে এক ছাতার তলায় চাইছে বিজেপি


আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে যে বিজেপি বিরোধী জোটের বৈঠক হবার কথা সেখানে হাজির রয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকাআর্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমারের মতো প্রধান সারির নেতারা। আর এই মহাজোটের বৈঠকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী ট্যুইট করে লিখেছেন, ‘বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি, কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি আর নেতারা বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই! কি রাজনীতি রে ভাই!’ তিনি আরও লিখেছেন, ‘সিপিএম ও কংগ্রেস কর্মীদের জন্য দুঃখ হচ্ছে। নেতারাই ওদের পিছন থেকে ছুরি মারছেন’।

বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি !!!
কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই !
Related Newsতীব্র গরমে বাড়ল গরমের ছুটি! ১ জুন খুলবে রাজ্যের স্কুলসামশেরগঞ্জ হিংসা মামলায় কড়া সাজা, ১২ দোষীর ১০ বছরের কারাদণ্ডOpportunistic Coalition ignoring the dead bodies of the workers who laid down their lives in order to resist the tyranny of the Ruling Party of… pic.twitter.com/gBRdenNMH0
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 18, 2023
অন্যদিকে, বিরোধী জোট মাথা চাড়া নিতেই এনডিএ জোট নিয়ে ভাবনা শুরু করেছে বিজেপি। আজই ৩৮টি শরিক দলকে নিয়ে সম্মেলনের ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপক্ষে লড়লেও কেন্দ্রে বাম কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত ধরতে পারে এমনই আশঙ্কা। সেই বিষয়টি নিয়ে রাজ্যে বাম কংগ্রেসকে বিজেপির সঙ্গে থেকে তৃণমূলের বিরোধিতা করার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে এ কথা ঠিক, তবে বিজেপির সঙ্গে হাত মেলানো সম্ভব নয়।

কর্মীরা গুলি খাবে আর নেতারা ফিশ ফ্রাই! বাংলায় বাম-কংগ্রেসকে পাশে চাইছেন শুভেন্দু










