নজরবন্দি ব্যুরোঃ এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী। ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে বিজেপি নেতাদের, এমনকী বিরোধী দলনেতারও প্রাণ সংশয় হতে পারে আশঙ্কা করেছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাও ভেঙে পড়তে পারে বলেও দাবি করেছেন শুভেন্দু।
আরও পড়ুনঃ এবার থেকে অ্যাপে পাওয়া যাবে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের


কাল রাত ১০টা নাগাদ কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে ১৫৩এ, ১৫৩বি, ৫০৫, ৫০৬, ১২০বি-সহ একাধিক ধারায় অভিযোগ এনেছেন শুভেন্দু।

অভিষেকের ওই কর্মসূচি নিয়ে শনিবার শুভেন্দু অধিকারী বলেন, প্রথমত আমি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করব মেল পাঠিয়ে। পশ্চিমবাংলার এক সাংসদ যিনি আপত্তিকর কথা বলেছেন তাঁর বিরুদ্ধে ১৫৪ ধারায় এফআইআর করব। আমি নিজে ওই হুমকির ভিক্টিম।
তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে এবার মমতা ও অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শুভেন্দু



গত ২ থেকে আড়াই বছর আমার বাড়িতে আক্রমণ হয়েছে দশ বারেরও বেশি। উল্লেখ্য, আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। তবে একুশের মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি করতে হবে বিজেপি নেতাদের বাড়ির একশো মিটারের বাইরে যাতে তাদের অসুবিধে না হয়।








