সরকারের বহু বেআইনি কাজে যুক্ত আলাপন! মুখ্যমন্ত্রীর তৎপরতা নিয়ে মুখ খুললেন শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরঃ সরকারের বহু বেআইনি কাজে যুক্ত আলাপন! আজ রাজ্যপালের সঙ্গে রাজ্যের জরুরি কিছু বিষয়ে আলোচনা করে বেরিয়ে আলাপন প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান রাজ্যে যেভবে তালিবানি শাসন চলছে তার বর্ননা তিনি দিয়েছেন রাজ্যপালকে। তার পরেই আক্রমণ করেন প্রাক্তন মুখ্যসচিবকে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের সময়ে যা যা দুর্নীতির ঘটনা ঘটেছে তার তদন্ত এবং পর্দাফাঁসের দাবী জানিয়েছেন।

আরও পড়ুনঃ মুখে কুলুপ বাকিদের! অগত্যা জরুরি আলোচনায় রাজ্যপালের কাছে গেলেন শুভেন্দু

আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী প্রথম দিন বলেছিলেন মুখ্যমন্ত্রীর কথা শুনে কাজ করতে হয়ে রাজ্যের ‘অসহায় আমলাদের’। জানিয়েছিলেন হয়তো মুখ্যমন্ত্রীর কথা শুনেই বৈঠক থেকে যেতে হয়েছে মুখ্যসচিবকে। তবে দিন ঘুরতেই নিজের বক্তব্য থেকে সরে গিয়ে বিরোধী দলনেতা আলাপনের শাস্তি চেয়ে বসেছেন। বৈঠকে উপস্থিত না থেকে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন আলাপন, এই মর্মে তাঁর শাস্তির দাবি করেছিলেন, সেদিনই ট্যুইটে লিখেছিলেন আলাপন বাবু মুখ্যমন্ত্রীর গোপন তথ্য জানেন বলেই এতো তোড়জোড় চালাচ্ছেন মাননীয়া।

আজ “রাজ্যের পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করব” বলে ট্যুইট করে রাজ্যপালের  সঙ্গে বৈঠকে বসেছিলেন অধিকারী। সেখান থেকে বেরিয়েই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন। জানিয়েছেন রাজ্য সরকারের অনেক বেআইনি কাজের সঙ্গে জড়িত আলাপনবাবু। তাই তাঁকে রক্ষা করার জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন মুখ্যমন্ত্রী।

বেআইনি কাজের হিসেবের তালিকায় শুভেন্দু বলেন, “২০২০ সালে করোনা অতিমারির গোড়ার দিকে, ভুয়ো কিট কেনা নিয়ে তদন্তের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন আলাপনবাবু। সেই কমিটির রিপোর্ট কোথায়! বিরোধী দলনেতা হিসেবে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি আমি করছি।”

প্রসঙ্গ তুলে আনেন, অণ্ডাল বিমানবন্দরের কাজের, শুভেন্দু জানান অন্ডাল বিমান বন্দরের কাজের জন্য  জন্য ২৩০০ একর জমি কৃষকের কাছে থেকে নেওয়া হয়েছিল। সেই কমিটির দায়িত্বে ছিলেন আলাপনবাবু। কাজের জন্য কেন্দ্রের থেকে লোন নেওয়া হয়েছিল, সেই সময়ের হিসেব সহ একাধিক কাজে সরকারের দুর্নীতি ঢেকেছেন, এবং বিভিন্ন সময়ে বেআইনি কাজের সঙ্গে জড়িয়েও পড়েছেন বলে অভিযোগ বিরোধী দলনেতার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর