নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি মামলার শুনানি শেষ, মামলার রায় স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারির তরফ থেকে এই মামলার অব্যাহতি চাওয়া হলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সেই আবেদন গ্রহন করলেন না। এই মুহূর্তে তাঁকে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হতে পারে, তাই অব্যাহতির আর্জি বিরোধিতা করা হয়েছে।
আরও পড়ুনঃ আফগানিস্তানের সংকট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল মোদী
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি মামলার শুনানি শেষ, মামলার রায় রাখা হল স্থগিত।

এর মাঝেই সোমবার, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি মামলার শুনানি শেষ। কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ করেছিলেন কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না। তাঁর অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নির্দেশে গত ২৯ মে দুপুরে পুরসভার গুদাম থেকে একটি লরিতে করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে ৪-৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করেন পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে।



