আফগানিস্তানের সংকট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল মোদী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আফগানিস্তানের সংকট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল মোদী সরকার। আফগানিস্তানে ভারত সরকার যে বিশাল পরিমাণ বিনিয়োগ করেছে, সেগুলির ভবিষ্যত এবং আগামী দিনে আফগানিস্তান নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই সম্পর্কে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করতে চাইছে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ জাতিভিত্তিক আদমশুমারির দাবীতে মোদীর দরবারে নীতীশ-তেজস্বী, বিরোধীদের চাপে বিজেপি 

আগামী ২৬ অগস্ট সকাল ১১টায় শুরু হবে বৈঠক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে এই বৈঠকের খবর দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ মন্ত্রককে এক নির্দেশে বলেছেন, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে রাজ্য়সভা ও লোকসভার সদস্য়দের অবগত করাতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতেই ২৬ অগস্ট সকাল ১১ টায় বৈঠক ডাকা হয়েছে।

12 5

ভারত আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিচ্ছে এবং কাবুল থেকে প্রতিদিন দুটি বিমান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ভারত আশ্বাস দিয়েছে যে তারা হিন্দু ও শিখদের পাশাপাশি আফগানিস্তানে তার বন্ধুদেরও সাহায্য করবে, যাদের সাহায্যের প্রয়োজন।এর আগে ১৭ আগস্ট মন্ত্রিসভার সঙ্গে একটি জরুরি বৈঠকে আফগানিস্তান থেকে তড়িঘড়ি ভারতীয়দের ফেরানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে পরিকাঠামো নির্মাণে অন্তত ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে দিল্লি। পাশাপাশি, আশরফ ঘানি সরকারের সময় আফগানভূমে ভারতবিরোধী সন্ত্রাসবাদী গতিবিধিও অনেকটাই কম ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন ভারতের কাছে সবচেয়ে বড় প্রশ্ন-আমরা কী করব?

আফগানিস্তানের সংকট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল মোদী

ভারত সরকার জানিয়েছে, আমাদের নীতি, ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। এসব সমস্ত বিষয়ে আলোচনা করতেই এবার বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন