নজরবন্দি ব্যুরোঃ জাতিভিত্তিক আদমশুমারির দাবীতে মোদীর দরবারে নীতীশ-তেজস্বী, বিরোধীদের চাপে বিজেপি। এবার জাতিভিত্তিক জনগননার দাবী নিয়ে মোদীর দরবারে হাজির বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁরই নেতৃতে ১০ টি দলের ১১ জন নেতা সোমবার দিল্লীতে মোদীর কাছে গেলেন। নীতীশের সাথে থাকবেন প্রধান বিরোধী নেতা তেজস্বী যাদবও।
আরও পড়ুনঃ ‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে এবার অভিজিৎ এর বাড়ি গেল CBI
গত বছর বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জাতিভিত্তিক আদমশুমারি করা হবে। দু সপ্তাহ আগে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো উত্তর দেওয়া হয় নি। এরপরই তিনি সমস্ত বিরোধী দলকে এক জায়গায় করে সর্বদলীয় প্রতিনিধির দল নিয়ে হাজির হন প্রধানমন্ত্রীর কাছে।
জাতিভিত্তিক আদমশুমারির দাবীতে মোদীর দরবারে নীতীশ-তেজস্বী, বিরোধীদের চাপে এবার বিজেপি

এই ১০ টি বিরোধী দলের মধ্যে রয়েছেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, শিক্ষামন্ত্রী বিজয় চৌধুরী, কংগ্রেস নেতা অজিত শর্মা, সিপিআইএমএল-র মেহবুব আলম, এআইএমআইএমের আখতারুল ইমান, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এইচএএম দলের সভাপতি জিতনরাম মাঝি, ভিআইপি প্রধান এবং মন্ত্রী মুকেশ সাহনীও। বিমানবন্দরে নেমেই নীতীশ জানান, “জাতি ভিত্তিক জনগণনার দাবি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব আমরা।” জাতিভিত্তিক আদমশুমারির দাবীতে মোদীর দরবারে নীতীশ-তেজস্বী, এই ঘটনায় কি এবার কিছুটা অস্বস্তিতে পড়বে বিজেপি!
দীর্ঘদিন ধরে জাতিভিত্তিক জনগননার দাবী থাকলেও সংসদে তফশিলি উপজাতি-জনজাতিকে স্বীকৃতি দেওয়ার কথা তোলা। এই ঘটনার পরই বিহারে আরও একবার বাকি জাতিকেও স্বীকৃতি দেওয়ার দাবি ওঠে। পাশাপাশি নীতীশ বাকি বিরোধী দল গুলির কাছে একই দাবী তোলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন,“এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ২০১১ সালে কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় যে আর্থ-সামাজিক সমীক্ষা করা হয়েছিল, সেই সমীক্ষার নথিও সামনে আনেনি বিজেপি সরকার।”
পাশাপাশি এই জাতিভিত্তিক আদমশুমারি জনগনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেই প্রশ্নে বলেন, “বর্ণ ভিত্তিক জনগণনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। জনগণনা হবে কিনা, তা সম্পূর্ণরূপে কেন্দ্রের উপর নির্ভর করছে, আমাদের কাজ কেবল নিজেদের দৃষ্টিভঙ্গি সামনে রাখা। এক বর্ণের মানুষজন এই সিদ্ধান্তকে সমর্থন করবে, আরেক বর্ণের মানুষ নয়, এটা ভাবা উচিত নয়। কারণ, সকলের স্বার্থেই জনগণনা করা হবে।”



