‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে এবার অভিজিৎ এর বাড়ি গেল CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের বাড়ি গেলেন সিবিআই তদন্তকারীরা। পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণার পরই খুন হয়েছিলেন অভিজিত্‍। এই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ ছিল, ‘ভোট পরবর্তী হিংসা’র বলি হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ এবার আলিগড় বিমান বন্দরের নাম বদল নিয়ে ভাবনা যোগীর

অভিজিত্কেি পিটিয়ে খুন করা হয় বলেও অভিযোগ করেছিলেন তাঁরা। সোমবার তদন্তে নেমে প্রথমেই অভিজিতের বাড়ি গেলেন সিবিআই তদন্তকারীরা।আজ সোমবার সকাল থেকে সিবিআই তত্পইরতা শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরেই চার সদস্যের একটি সিবিআই টিম তৈরি করা হয়েছে।

10 8

টিমে ২৫ থেকে ৩০জনের সিবিআই অফিসাররা রয়েছেন। দেশের বিভিন্ন অংশ থেকে সিবিআই অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে এই টিম। প্রত্যেকটি টিমকে নেতৃত্ব দেবে জয়েন্ট ডিরেক্টর অফিসার পদমর্যাদার একজন করে অফিসার। শুধু তাই নয়, প্রতি দলে থাকছেন তিনজন এসপি পদমর্যাদার অফিসার। থাকছেন ২ জন করে ডিআইজি পদমর্যাদার আধকারিকও।

11

তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে এবার তদন্ত চালানোর জন্য অফিস পরিবর্তন করছে সিবিআই। সাধারণভাবে সল্টলেকে সিজিও কমপ্লেক্স অথবা নিজাম প্যালেস থেকেই এ রাজ্যের যে কোনও মামলায় তদন্ত চালায় সিবিআই। কিন্তু এবার তা হচ্ছে না।

‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে এবার অভিজিৎ এর বাড়ি গেল CBI

সূত্রের খবর, কলকাতা পোর্ট ট্রাস্টের অফিস থেকে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত চালাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সারদা ও নারদ মামলায় প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করার পর কখনও সিজিও কমপ্লেক্স, আবার সম্প্রতি নিজাম প্যালেসেও বিক্ষোভ চলেছে। তাতে তদন্ত চালাতে অসুবিধা হয়েছে বলে দাবি সিবিআইয়ের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন