ভেঙ্কি মাইসোরকে নিয়ে শ্রেয়সের বিস্ফোরক মন্তব্য, ঘরের অশান্তি বাইরে আনলেন নাইট অধিনায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বারবার বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ। সেটাই ফের দেখা গেল গত সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও। মুম্বইয়ের বিরুদ্ধে পাঁচ জন ক্রিকেটার বদল করে খেলতে নেমেছিল কেকেআর। ৫২ রানে রোহিত শর্মাদের হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকলেও, বারবার এই বদলে, দলের কম্বিনেশন তৈরি হতে সময় লাগছে।

আরও পড়ুনঃ দাদাগিরিতে জাহ্নবীর সাথে উত্তাল নাচ দাদা সৌরভের, ভাইরাল ভিডিও

এ নিয়ে প্রশ্ন তুলছে কেকেআর সমর্থকেরাও। এবার এই দল নির্বাচন নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছিলেন নাইট দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস বলেছিলেন, ‘দলে বারবার বদল করা খুব কঠিন। আইপিএল শুরুর সময় আমি নিজেও এমন পরিস্থিতিতে ছিলাম। কোচের সঙ্গে আলোচনা করেছি, আমাদের সিইও দল নির্বাচনের সঙ্গে যুক্ত থাকেন’।

ভেঙ্কি মাইসোরকে নিয়ে শ্রেয়সের বিস্ফোরক মন্তব্য

দীর্ঘদিন ধরে নাইটদের সঙ্গে যুক্ত আছেন তিনি। দলের প্রভাবশালী কর্তাদের মধ্যে অন্যতম। নিলামেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। কিন্তু তাই বলে দলের ক্রিকেটীয় বিষয়ে নাক গলাবেন! সিইও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত নয়। দলের অভ্যন্তরীণ বিষয়ে তাঁর মতামত দেওয়ার কোনও প্রয়োজন নেই।

ভেঙ্কি মাইসোরকে নিয়ে শ্রেয়সের বিস্ফোরক মন্তব্য

ক্রিকেটের টেকনিক্যাল বিষয় তাঁর বোঝার কথাও নয়। সুতরাং শ্রেয়সের এই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। কেকেআর ম্যানেজমেন্টের সমালোচনায় তোলপাড় হয়ে যাচ্ছে নেটমাধ্যম। কিছুদিন আগে গুঞ্জন শুরু হয়েছিল যে কোচ ও অধিনায়কের সাথে বনিবনা হচ্ছেনা কেকেআর এ।

25 7

ভেঙ্কি মাইসোরকে নিয়ে শ্রেয়সের বিস্ফোরক মন্তব্য, ঘরের অশান্তি বাইরে আনলেন নাইট অধিনায়ক

আর এবার সরাসরি সিইও কেই সবার সামনে টেনে আনলেন নাইট অধিনায়ক। ফলে দলের ভিতরের খবর বাইরে এনে ঠিক করেননি শ্রেয়াস আইয়ার। মনে করছেন অনেক প্রক্তন খেলোয়াড় থেকে ক্রিকেট বিশেষজ্ঞরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন