Shreyas Iyer: আশঙ্কাই সত্যি হল, IPL ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেলেন শ্রেয়স, হবে অস্ত্রোপচার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও লাভ হল না। পিঠের চোটের জন্য অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন শ্রেয়স আইয়ার। তার জেরে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না।

আরও পড়ুনঃ দুই প্রধানেরই হাতছাড়া আইএসএলের সোনার ছেলে, এবার কোথায় খেলবেন তিনি?

যে ম্যাচ আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হতে চলেছে। এমনই জানানো হয়েছে একটি সংবাদমাধ্যমর প্রতিবেদনে। যা নিঃসন্দেহে কেকেআর এবং ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা। জানা গিয়েছে, বিদেশে অস্ত্রোপচার করাতে যাবেন শ্রেয়স। তারপর অন্তত তিন থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

4 4

ফলে একটা লম্বা সময়ের জন্যই ভারতীয় তারকা ব্যাটারকে পাওয়া যাবে না। কেকেআর নীতীশ রানার নাম অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ঘোষিত হয়। কারণ কেকেআরের আশা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে অন্তত শ্রেয়স ফিরতে পারেন। তবে এবার সে আশাও শেষ। গত মাসে আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের সময় পিঠে চোট লাগে শ্রেয়সের।

5 4

তার জেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি। ফিল্ডিংও করতে পারেননি পুরো ম্যাচে। এবার করতে হবে অস্ত্রোপচার। তবে একদিনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় অস্ত্রোপচার নিয়ে কিছুটা ভেবেচিন্তে পা ফেলতে চেয়েছিলেন ভারতের তারকা খেলোয়াড়।

আশঙ্কাই সত্যি হল, IPL ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেলেন শ্রেয়স, হবে অস্ত্রোপচার

6

বিশ্রাম ও রিহ্যাবের মাধ্যমে চোট সারিয়ে তোলা যায় কিনা, সেই চেষ্টাও করেন। কিন্তু তাতে লাভ হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু আইপিএল বা টেস্ট ফাইনাল নয়, হয়তো দেশের মাটিতে বিশ্বকাপেও না পাওয়া যেতে পারে এই তরুণ ব্যাটারকে। যা ভারতের জন্য সত্যিই খারাপ খবর হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন