কেকেআর ছাড়ছেন শ্রেয়স? রঞ্জিতে শতরান করে বার্তা দল কে

আর্শদীপ সিং, কুলদীপ যাদবদের মতো খেলোয়াড়রা রিটেনশনের পরিবর্তনে নিলামে নিজেদের নাম দিতে পারেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাতে আর কয়েকটা দিন। ডেডলাইন ৩১ অক্টোবর। তার মধ্যে আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। সেদিকেই নজর সকলের। এর মধ্যে কেকেআর কাদের ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যেই এবার বড় বার্তা দিল কে কে আর অধিনায়ক শ্রেয়স আইয়ার।

রঞ্জি ট্রফিতে তিনি মহারাষ্ট্রের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। শতরানের পর শ্রেয়স আইয়ার বলেছেন,“খুব ভাল অনুভূতি। অনেক দিন পর সেঞ্চুরি করে ভাল লাগছে। অবশ্যই টেস্ট ক্রিকেটে ফিরতে চাই। সেই কারণেই তো খেলছি।” অপর দিকে সামনেই আইপিএল নিলাম। আর কোলকাতার এই দলের সূত্রে খবর মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায় অধিনায়ক শ্রেয়সের নাম থাকছে না।

তার বদলে কেকেআর আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং রামনদীপ সিংদের ধরে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এবার রাইট টু ম্যাচ কার্ডের ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু হচ্ছে, সেটার কারণে শ্রেয়স তো বটে; আর্শদীপ সিং, কুলদীপ যাদবদের মতো খেলোয়াড়রা রিটেনশনের পরিবর্তনে নিলামে নিজেদের নাম দিতে পারেন।

তবে এই বছর দলে থাকা নিয়ে শ্রেয়স এখনও কোন মন্তব্য করেন নি। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রঞ্জিতে রান করে রিটেনশন তালিকা দেওয়ার আগে দলকে বার্তা দিলেন নাইট অধিনায়ক। তিনি বুঝিয়ে দিলেন তাঁকে বাদ দিলে বড় ভুল করবে কেকেআর। তবে সূত্রের খবর জাই বলুক না কেন, দলের তরফে এখনও কোন মন্তব্য করা হয়নি শ্রেয়স কে নিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন