“আমিও দেখে নেবো”! প্রশাসনকে চ্যালেঞ্জ, বিনা অনুমতিতেই রোড শো শ্রাবন্তীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “আমিও দেখে নেবো”! প্রশাসনকে চ্যালেঞ্জ, বিনা অনুমতিতেই রোড শো শ্রাবন্তীর। বিজেপির ব্রিগেড থেকেই আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরের পতাকা হতে তুলে নিয়েছেন মিঠুন চক্রবর্তী। তার পর থেকেই একে একে প্রচার চালাচ্ছেন বিজেপির প্রার্থীদের হয়ে। । কথা ছিল আজ প্রথম মহাগুরু প্রচার করবেন খাস কলকাতার বুকে।

আরও পড়ুনঃ মহানগর-নির্বাচন এবং নিরাপত্তা, বাড়ছে টহলদারি, বাড়ছে তল্লাশি।

বৃহস্পতিবার মিঠুন তাঁর প্রচার শুরু করার কথা ছিল বেহালা থেকে, পায়েল এবং শ্রাবন্তীর সমর্থনে। তাঁর পরই টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র হয়ে এর পরই কলকাতার গন্ডি পেরিয়ে মহাগুরু সোজা রওনা দেওয়ার পরিকল্পনা ছিল ডোমজুড়ে রাজীব বন্দোপাধ্যায়ের সমর্থনে। কিন্তু ছন্দে পতন ঘটেছে কয়েকঘন্টা আগেই। শেষ মুহূর্তে অনুমতি বাতিল হয়েছে মহাগুরুর রোড শোয়ের। আজকে দুই বেহালা জুড়ে প্রথম সভা করার কথা ছিল তাঁর। একদিকে তিনি এখন বিজেপির স্টার ক্যাম্পেনার, অন্যদিকে দুই বেহালার দুই সেলিব্রিটি প্রার্থী।

সূত্রের খবর প্রচারের অনুমতি চেয়ে বুধবারই আবেদন জানিয়েছিল বিজেপির জেলা নেতৃত্ব। সেই মত শুরু হয়েছিল প্রস্তুতিও। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। থানায় গিয়েও মেলেনি অনুমতি। সব মিলিয়ে ধুন্ধুমার বেহালা। “আমিও দেখে নেবো”! প্রশাসনকে চ্যালেঞ্জ, বিনা অনুমতিতেই রোড শো শ্রাবন্তীর। একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কর্মীদের নিয়ে রোড শোতে বেরিয়ে পড়েছেন বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী। প্রথমেই মিঠুনের সভা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েছিলেন তৃণমুল বুঝে গিয়েছে হেরে যাবে তাই ভয় পেয়ে এসব করছে।

“আমিও দেখে নেবো”! প্রশাসনকে চ্যালেঞ্জ, বিনা অনুমতিতেই রোড শো শ্রাবন্তীর। শাসক দলের প্রতি ক্ষোভ উগরে জানিয়েছিলেন, “আমিও দেখে নেবো” তিনি আরো অভিযোগ করেছিলেন “কোনো সদুত্তর নেই পুলিশের কাছে। কোনো যুক্তি নেই, কারণ নেই সভা বাতিলের। আজ আমার শেষ প্রচার, আমিও দেখে নেবো কে আটকায়।” তার পরই অনুমতি ছাড়াই নিজেই বেরিয়ে পড়েন রোড শোতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন