মহানগর-নির্বাচন এবং নিরাপত্তা, বাড়ছে টহলদারি, বাড়ছে তল্লাশি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহানগর-নির্বাচন এবং নিরাপত্তা, বাড়ছে টহলদারি, বাড়ছে তল্লাশি। বাংলা বিধানসভা নির্বাচনের মোট ২৯৪টি আসনে ভোট গ্রহণ হচ্ছে ৮ দফায়। ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে ৩ দফার নির্বাচন। ভোট আবহের শুরু থেকেই কমিশন কড়াকড়ি করেছে নিরাপত্তার। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তায় বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। তার মধ্যেও একেক দফার নির্বাচনের পর আরো বেশি নজরদারি দেওয়া হচ্ছে সুরক্ষার। তৃতীয় দফার নির্বাচনে দুই ভিন্ন দলের দুই প্রার্থী আক্রান্ত হওয়ায় দ্রুত তৎপরতার সঙ্গে নড়েচড়ে বসেছে কমিশন।

আরও পড়ুনঃ BJP’র চাপে ভয় দেখান জওয়ানরা, দোষ নেই ওদের, বলাগড়ে উদার মমতা।

অতিরিক্ত সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হবে তাঁদের। এসবের মধ্যেই আগামী পরশু, শনিবার রাজ্যে হতে চলেছে চতুর্থ দফার নির্বাচন। আর এই প্রথম নির্বাচন হবে রাজধানীতে। চতুর্থ দফার ৪৪টি আসনে থাকছে কলকাতার কিছু অংশ এবং লাগোয়া চব্বিশ পরগনার কিছু কেন্দ্র। কলকাতার ৫ বিধানসভা কেন্দ্র যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমে ভোট হবে চতুর্থ দফায়। মহানগরে পুলিশ এলাকায় শনিবার ভোটের মত ভোট গ্রহণ কেন্দ্র ২৩৪৩। ভোট হতে হবে একেবারে সুরক্ষিত, সেই মর্মে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। বিভিন্ন এলাকায় তল্লাশি এবং নজরদারি চালানোর জন্য ডিভিশনের ডিসি ছাড়াও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে অন্য ডিসিদের মধ্যে।

শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ভোটের দুদিন আগে থেকেই বসানো হয়েছে পুলিশ পিকেটিং। বুধবার থেকেই রুট মার্চ শুরু করেছে ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর এক বুথের ভোটকেন্দ্রে থাকবেন ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান , ২ থেকে ৪ বুথ রয়েছে এরকম কেন্দ্রে দায়িত্বে থাকবেন ৮ জন করে। ৫-৮ বুথ আছে এরম কেন্দ্রে থাকবেন দেড় সেকশন বাহিনী। লালবাজারের তরফে জানানো হয়েছে মহানগরের ভোটে ওইদিন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৯৪টি কুইক রেসপন্স টিম। শহর জুড়ে থাকবে পুলিশ বাহিনী। আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকেই কেন্দ্রগুলি এবং শিবির জুড়ে ১২৩টি সেক্টর মোবাইল এবং ৭৫ টি আরটি ভ্যান।

মহানগর-নির্বাচন এবং নিরাপত্তা, বাড়ছে টহলদারি, বাড়ছে তল্লাশি। ৩৭ টি জায়গায় গোলমাল থামাতে রাখা হয়েছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। সন্দেহ জনক গাড়ি দেখলেই তল্লাশি চালানো হচ্ছে। শহরের ৪০ টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নাকা চেকিং করার নির্দেশ দিয়েছে লালবাজার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত