নতুন বছরেই বিয়ে করতে চলেছেন শোভন-স্বস্তিকা? টলিপাড়ায় জোর চর্চা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরেই বিয়ে করতে চলেছেন শোভন-স্বস্তিকা? বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে এখন বিয়ের হিড়িক চলছে। সম্প্রতি এই সময়ে অনেককেই বিয়ে করেছেন। সম্প্রতি গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা দত্তের প্রেমের কানাঘুষো শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ বার্ষিক সভায় স্বার্থ সংঘাতের অভিযোগে বিদ্ধ হওয়ার সম্ভবনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভের।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার সকালে যুগলের ছবি দেখা গিয়েছে।তার থেকেও বড় ঘটনা, স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। সেই হাত তিনি সামনে এনে শোভনের সঙ্গে সেলফি তুলছেন। একটি সংবাদ মাধ্যমে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং শোভন গঙ্গোপাধ্যায় কে  ২০২০-তে বাগদান এবং ২০২১-এ বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে জানান, ‘‘প্রকাশ্যে বলার মতো পর্যায়ে সম্পর্ক এখনও পৌঁছোয়নি।

একে প্রেম বলতে রাজি নই। আমরা দু’জনেই খুব ভাল বন্ধু।’’ যদিও তাদের প্রায়ই ডেটিং এবং সোশ্যাল মিডিয়ার ছবি বলছে, রসায়ন ভালই জমাট বেঁধেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্বস্তিকা দত্ত অর্থাৎ রাধিকা ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে স্বামী কর্ণ সেনের সঙ্গে নতুন করে ‘রিল প্রেম’ ঝালিয়ে নিচ্ছে। ডিসেম্বরেই তাই মেগায় ভ্যালেন্টাইনস এপিসোড দেখা যাবে।

নতুন বছরেই বিয়ে করতে চলেছেন শোভন-স্বস্তিকা? প্রেম দিবসের দিনে যে ভাবে হাঁটু মুড়ে বসে গোলাপ দিয়ে প্রপোজ করেন সবাই ঠিক সেই ভঙ্গিতেই পা ছোঁয়া হলুদ গাউনে নিজেকে সাজিয়ে কর্ণকে নতুন করে ভালবাসার কথা জানাচ্ছে রাধিকা। কর্ণও খুশি মনে রাধিকার আঙুলে আংটি পরিয়ে দিতে তৈরি। গয়নার বাক্স নিয়ে ফিরতেই জোর ধাক্কা। ত্রিসীমানায় নেই তার স্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর