শ্বাসকষ্ট অনুব্রতর! অ্যাম্বুলেন্সে বোলপুর থেকে কলকাতা আনা হচ্ছে কেষ্টদা কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্বাসকষ্ট অনুব্রতর! তড়িঘড়ি বোলপুর থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় আনা হচ্ছে কেষ্টদাকে। পুরো নির্বাচন কাল এককথায় দাপিয়ে বেড়িয়েছেন তিনি। বিরোধী দলের নেতা থেকে নির্বাচন কমিশন সকলকে ঘুরিয়েছেন নিজের মতো করে। সেই দোর্ডণ্ডপ্রতাপ কেষ্ট দা অসুস্থ।

আরও পড়ুনঃ কালই কলাইকুন্ডায় আমনে সামনে মোদি-মমতা, টপিক ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা

সূত্রের খবর গত কয়েক দিন ধরের শরীর ভালো যাচ্ছিলো না কেষ্টো দার। একপ্রকার গৃহবন্দী ছিলেন তিনি। গতকাল রাত থেকেই শরীরে সমস্যা বাড়ে। শুরু হয় শ্বাসকষ্ট। আজ সকালের পর শ্বাসকষ্ট বাড়তে থাকায় সকলে সিদ্ধান্ত নেন হাসপাতালে নিয়ে যাওয়ার। তার পরই উচ্চ নেতৃত্ব থেকে নির্দেশ যায় কেষ্টদাকে সোজা কলকাতায় নিয়ে আসার। দুপুর গড়াতেই বাড়ির সামনে হাজির হয় অ্যাম্বুলেন্স।

শ্বাসকষ্ট অনুব্রতর! বোলপুর থেকে সোজা নিয়ে আসা হচ্ছে কলকাতায়। সঙ্গে রয়েছেন মেয়েও। প্রতিবার তাঁর সুগার-প্রেসার চেকাপের কারণে অ্যাপেলোতেই নিয়ে যাওয়া হয়, এবারেও সেখানেই নিয়ে যাওয়া হবে। তবে অসমর্থিত সূত্রের খবর নিছক ডেলি রুটিন নয়, গত কদিন ধরে জ্বর ছিলো কেষ্টদার। তার সঙ্গে আজ শ্বাসকষ্ট। যদিও এখনো কোভিড টেস্ট করান হয়নি। তবে সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন