কালই কলাইকুন্ডায় আমনে সামনে মোদি-মমতা, টপিক ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কালই কলায়কুন্ডায় আমনে সামনে মোদি-মমতা, ঘূর্ণিঝড়ের গতিবিধি লক্ষ্য নবান্নতে রাজ জেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর এবং তাঁর সরকারের দায়বদ্ধতা ও পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা-তৎপরতা দেখে উচ্ছসিত রাজ্যপাল ট্যুইট করেছেন ইতিমধ্যেই। গতকালই মমতা ঘোষণা করেছিলেন এবার তিনি যাবেন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে।

আরও পড়ুনঃ গরু বাঁধা নিয়ে পুরানো বিবাদ! তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি-বোমাবাজিতে উত্তপ্ত নদিয়া

গতকালই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শুক্রবার হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘার এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পরিদর্শন করবেন দুই পরগণার জেলার পরিস্থিতি নিয়ে এবং শনিবার মেদিনীপুরের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।  তার মধ্যেই বাংলায় বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নির্বাচনের সময়ের নিয়ম মাফিক বাংলায় আসার পর মাঝের লম্বা সময় তিনি আসেননি রাজ্যে। করোনা কালে ইয়াসের প্রভাবে যেভাবে বিপর্যয় ঘটেছে বাংলায়, লম্বা সময় পর তা খতিয়ে দেখতে আগামীকালই রাজ্যে আসছেন তিনি। আগামীকালই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী দুজনেই সরেজমিনে পরিদর্শন করবেন, সূত্রের খবর কলাইকুন্ডাতে বৈঠকও করবেন দুজনে।

এ বিষয়ে আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী খোদ জানিয়েছেন, কাল কলাইকুন্ডায় আসছেন প্রধানমন্ত্রী, আমাকে যেতে বলা হয়েছে আমি যাবো। পাশাপাশি গত বারের আমফানের মতোই এবারের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিতে পারেন প্রধানমন্ত্রী। বাংলায় আসার আগে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন মোদি।

ইতিমধ্যেই রাজ্যের ক্ষয়ক্ষতির সামগ্রিক রিপোর্ট চেয়েছেন মমতা। সূত্রের খবর কালকের বৈঠকে বাংলায় ইয়াসের প্রভাব এবং ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা করবেন উভয়ে। ইয়াস ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ইয়াসের মোকাবিলায় অগ্রিম বাবদ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাকে ৬০০ কোটি করে দিয়েছে কেন্দ্র সরকার। সেসময় বন্টন বরাদ্দ নিয়ে মমতা অসন্তোষ প্রকাশও করেছিলেন। ওয়াকিবহাল মহল মনে করছেন ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পর বরাদ্দ অর্থ এবং তার পরিমাণ নিয়েও আলোচনা হতে পারে দুজনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন