গরু বাঁধা নিয়ে পুরানো বিবাদ! তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি-বোমাবাজিতে উত্তপ্ত নদিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু বাঁধা নিয়ে পুরানো বিবাদ! তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি-বোমাবাজি, উত্তপ্ত নদিয়া। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে জারি একপ্রকার হিংসা। গেরুয়া শিবিরের তরফ থেকে এই ভোট পরবর্তী হিংসার জন্য বারবার তৃণমূলের দিকে আঙুল উঠলেও ঘাসফুল শিবির একাধিক বার অভিযোগ করেছিল ভোটে হেরে প্রতিহিংসা চরিতার্থ করতে জায়গায় জায়গায় শাসক দলের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ ইয়াস মোকাবিলায় মমতা সরকারের প্রশংসা! ট্যুইটে উচ্ছাস ধনখড়ের

এবার তৃণমূল কর্মীকে লক্ষ্য বোমাবাজিতে করে উত্তপ্ত হয়ে উঠলো নদিয়ার নাকাশিপাড়া। গুরুতর জখম হয়েছেন ১০-১২ জন। তাঁদের ভর্তি করা হয়েছে শক্তিনগর হাসপাতালে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকেই । সূত্রের খবর পুরানো বিবাদের জেরেই ঘটেছে এই হামলা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ, বৃহস্পতিবার সকালে ১০-১২ জন যুবক সবজি বিক্রি করছিলেন নাকাশিপাড়ায়, রাজনৈতিক দিক থেকে তাঁরা সকলেই শাসক দলের সমর্থক বলেই পরিচিত।

গরু বাঁধা নিয়ে পুরানো বিবাদ! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাজারেই আচমকা তাঁদের ওপর চড়াও হন বিছু বিজেপি কর্মী। তৃণমূলের কর্মীদের লক্ষ্য করে চলে বোমা-গুলি। আহতদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। এলাকাবাসী জানিয়েছেন গরু বাঁধা নিয়ে বহুদিন ধরেই বিবাদ দু পক্ষের।

একপক্ষ শাসক দলের সমর্থক, এক পক্ষ গেরুয়া শিবিরের ভক্ত। যদিও এক আহত জানিয়েছেন ভোটের পর থেকেই বিজেপির ওই সমর্থকেরা বারবার ঝামেলা চেষ্টা করেছেন। স্থানিয় ত্রিণ্মুল নেতা জানিয়েছেন “তৃণমূল কর্মীদের উপর বিজেপি হামলা করেছে। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।” তবে বিজেপির তরফ থেকে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত