পর্ণ কাণ্ডে কি স্বামী রাজের সাথে যুক্ত আছেন শিল্পা? সন্দেহ বাড়ছে পুলিশের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্ণ কাণ্ডে কি স্বামী রাজের সাথে যুক্ত আছেন শিল্পা? তদন্তে নেমে এমনটাই অনুমান মুম্বই পুলিশের। যদিও এখনও পর্যন্ত সরাসরি শিল্পার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত থেকে তাঁকে পুরোপুরি ছাড় দেওয়া হচ্ছে না।

সোমবার রাজ গ্রেফতার হওয়ার পরেই শিল্পা চলে যান মায়ের কাছে। আপাতত তিনি সন্তানদের নিয়ে বোন শমিতা শেট্টির সঙ্গে থাকছেন বান্দ্রার বাংলোয়।এই পরিস্থিতিতেই এবার এই ঘটনার সঙ্গে লন্ডনের যোগ খুঁজে পাওয়া গেল। মুম্বই পুলিশ জানিয়েছে, লন্ডনের এক ফার্মের হয়ে কাজ করতেন রাজ কুন্দ্রা। তাঁর এক আত্মীয় ওই বিদেশী ফার্মের মালিক।

আরও পড়ুনঃ অলিম্পিক বন্ধ হতে পারে যে কোন সময়! জানালেন অলিম্পিক কমিটির প্রধান

তার জন্যেই ভারতীয় পর্ণ কনটেন্ট তৈরি করতেন কুন্দ্রা। এখানে পর্ণ শ্যুট করে লন্ডনে তা পাঠানো হত। বুধবার মুম্বই পুলিশের তদন্তে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বি-টাউনে।রাজ কুন্দ্রার ভিয়ান ইন্ডাস্ট্রির সঙ্গে লন্ডনের কেনরিন কোম্পানির যোগসাজশ রয়েছে। এই কোম্পানিই ‘হটশটস’ অ্যাপের মালিক।

পর্ণ কাণ্ডে কি স্বামী রাজের সাথে যুক্ত আছেন শিল্পা
পর্ণ কাণ্ডে কি স্বামী রাজের সাথে যুক্ত আছেন শিল্পা

পুলিশ সূত্রের খবর এই অ্যাপ থেকেই পর্ণ ছবি প্রকাশ করা হত। লন্ডনের ওই কেনরিন কোম্পানির মালিক হলেন রাজ কুন্দ্রার শ্যালক। এই দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ খুঁজে পেয়েছে পুলিশ। তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমেলে আদানপ্রদান, বেশ কিছু পর্ন ছবি খুঁজে পাওয়া গেছে রাজ কুন্দ্রার মুম্বই অফিসে তল্লাশি চালিয়ে।

লন্ডনের ওই কেনরিন কোম্পানির মালিক হলেন রাজ কুন্দ্রার শ্যালক।
লন্ডনের ওই কেনরিন কোম্পানির মালিক হলেন রাজ কুন্দ্রার শ্যালক।

পর্ণ কাণ্ডে কি স্বামী রাজের সাথে যুক্ত আছেন শিল্পা? সন্দেহ বাড়ছে পুলিশের

ফলে এই ব্যবসার সাথে শিল্পার যোগ থাকলেও থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। অপর দিকে সোমবার রাতে পর্ন-কাণ্ডে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করার পরেই নিজেকে সবার থেকে সরিয়ে নিয়েছেন তিনি। নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর বিচারক হিসেবেও আর দেখা যাবে না তাঁকে। তার স্থানে বিচারক হিসেবে দেখা যাবে করিশ্মা কপূরকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর