এবার বলিউডে আত্মপ্রকাশ শিখর ধাওয়ানের, সঙ্গে হুমা ও সোনাক্ষী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে অভিষেক হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের অতি গুরুত্বপূর্ণ ক্রিকেটার শিখর ধাওয়ানের। শিখর অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ডবল এক্সএল’ এর নতুন ঝলক প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বলিউড নায়িকা হুমা কোরেশির হাত ধরে নাচছেন শিখর।

আরও পড়ুনঃ বলিউডে ফের বিয়ের সানাই, এবার বিয়ে করতে চলে

‘ডবল এক্সএল’ ছবিতে দুই স্থূলকায় নারীর জীবন-সংগ্রাম তুলে ধরা হয়েছে। ছবিতে শিখর নায়কের ভূমিকায় রয়েছেন নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে? সে নিয়ে মুখ খোলেননি কেও। তবে মনে করা হচ্ছে নিজের প্রথম বলিউড সিনেমায় ক্যামিও চরিত্রেই অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার।

স্পোর্টস প্রেজেন্টার হওয়ার স্বপ্ন দেখে হুমার চরিত্র। আর সেই চরিত্রের ভালবাসাই শিখর। হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ডাবল এক্সেল সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে প্রথম আত্মপ্রকাশ। মঙ্গলবার সেই সিনেমার একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

তাতে শিখরকে কালো শ্যুট ও বো পরে হুমা কুরেশির সঙ্গে হাতে হাত ও চোখে চোখ রেখে নাচতে দেখা যাচ্ছে। আগামী ৪ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। এই ছবি নিয়ে শিখর জানান, “জাতীয় খেলোয়ার হওয়ার চাপ খুব বেশি। দম ফেলার ফুরসত নেই।

এবার বলিউডে আত্মপ্রকাশ শিখর ধাওয়ানের, সঙ্গে হুমা ও সোনাক্ষী

তবু যখনই সময় পাই সিনেমা দেখি। যখন ‘ডবল এক্সএল’-এর প্রস্তাব পেলাম, চিত্রনাট্য পড়ার পর মনে ধরে গেল। অসাধারণ এক সামাজিক বার্তা দিচ্ছে এই ছবি। আশা রাখি, নবীন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাবে। যা-ই হোক, তারা নিজেদের মনের কথাই শুনবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত