নজরবন্দি ব্যুরোঃ আট মাস পর খুলছে শিবপুর আচার্য জগদীশ্চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান ।আট মাস পর ১ডিসেম্বর খুলছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের গেট। তবে এই মুহুর্তেই প্রবেশের অনুমতি পাবেন না পর্যটকেরা। আপাতত প্রাতঃভ্রমণকারীরাই প্রবেশের অনুমতি পাবেন। তবে রয়েছে বেশ কিছু শর্ত।
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় ফের চালু হচ্ছে কন্টেনমেন্ট জোন, জারি হল কেন্দ্রের নয়া গাইডলাইন।


প্রাতঃভ্রমণের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। ভোড় সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত প্রাতঃভ্রমণ করা যাবে। এছাড়াও মানতে হবে কিছু শতর্কতা। বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব।
বোটানিক্যাল গার্ডেনের গেটে থাকবে স্যানিটাইজার। যে সমস্ত প্রাতঃভ্রমণকারিদের এন্ট্রি পাসের বৈধতা রয়েছে তাঁরা আগামী আট মাস পর্যন্ত প্রাতঃভ্রমণের করতে পারবেন। করোনা আতঙ্কের জেড়ে গত ২৫ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়া শিবপুরের ঐতিহ্যবাহী এই উদ্যান।
আট মাস পর খুলছে শিবপুর আচার্য জগদীশ্চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান ।প্রায় আট মাস অতিক্রম হওয়ার পর কয়েকদিনের মধ্যেই খুলতে চলেছে আচার্য জগদীশ্চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। তবে আবার কবে থেকে পর্যটকেরা প্রবেশের অনুমতি পাবেন সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।










