করোনা মোকাবিলায় ফের চালু হচ্ছে কন্টেনমেন্ট জোন, জারি হল কেন্দ্রের নয়া গাইডলাইন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় ফের চালু হচ্ছে কন্টেনমেন্ট জোন, করোনা রুখতে ফের নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। জারি হল নতুন নির্দেশিকা। ভাইরাস মোকাবিলায় চালু করা হচ্ছে কন্টেনমেন্ট জোন। বুধবার কেন্দ্রের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনে শুধু জরুরি পরিষেবা চালু থাকবে। কন্টেনমেন্ট জোনের আওয়াত থাকা বাড়ি গুলিতে রাখা হবে নজরদারি। এই কাজের জন্য বিশেষ দল গঠন করছে সরকার।

আরও পড়ুনঃ ধর্ষকদের শাস্তি লিঙ্গচ্ছেদ! পাকিস্তানে নতুন আইন আনছে ইমরান খান।

কড়নার কবল থেকে এখনও মুক্তি পায়নি দেশ। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতির মধ্যে শুরু করা হয়েছে আনলক প্রক্রিয়া। ইতিমধ্যে দেশজুড়ে বহু ক্ষেত্রেই শিথিল করা হয়েছে লকডাউন। তবে স্কুল-কলেজ খোলার বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। শুরু হয়েছে যানবাহন।

ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে জনজীবন। দফায় দফায় লকডাউন তোলা হয় বিভিন্ন ক্ষেত্র থেকে। আনলক ফাইভ এর পর আগামী ৩০ নভেম্বর পরবর্তী গাইডলাইন জাড়ি হওয়ার কথা ছিল। কিন্রু পরিস্থির কারণে নির্ধারিত দিনের আগেই নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র সরকার। উল্লেখ্য, কোভিড-১৯ এর প্রথম পর্বে গোটা দেশে সহ বিভিন্ন রাজ্য ও শহর কলকাতায় বেশ কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছিল সরকার। সংশ্লিষ্ট এলাকাগুলিকে ঘিরে ফেলা হয়েছিল বাঁশের ব্যারিকেড দিয়ে।

করোনা মোকাবিলায় ফের চালু হচ্ছে কন্টেনমেন্ট জোন, এবং সেই সমস্ত এলাকার বাসিন্দাদের নিজের জায়গা ছেড়ে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। পরবর্তি সময়ে আনলক প্রক্রিয়ায় ধীরে ধীরে উঠে গেছে কন্টেনমেন্ট জোন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেন্দ্র সরকারের নয়া গাইডলাইন কার্যকর করতে হলে, রাজ্যে আবার চালু হবে কন্টেনমেন্ট জোন। শুধু তাই নয়, সংক্রমণ ঠেকাতে কন্টেনমেন্ট জোন সংক্রান্ত বিধি নিষেধও পালন করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত