নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবী করলেন শেখ শাহজাহান। বুধবার তাঁকে শারীরিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য বের করা হলে হঠাৎ গর্জে উঠল সন্দেশখালির বাঘ। বলল –“সব মিথ্যে! আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।” এর পরেই তিনি আরও স্পষ্ট করে ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, “বুঝতেই পারছেন, কারা যড়যন্ত্র করছে!”



আরও পড়ুন : নির্বাচনী ময়দানে অভিনব প্রতিবাদ, ভোট-আবহে সামনে এল ‘সরস্বতী ভাণ্ডার’
ইডি আধিকারিকদের উপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা করলেন তিনি। সোমবারই বিশেষ ইডি আদালত শেখ শাহজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ইডির দাবি, মাছের ব্যবসাকে পর্দা হিসাবে ব্যবহার করে শাহজাহান তাঁর নানা কুকর্মের মাধ্যমে অর্জিত বেআইনি অর্থ বা কালো টাকা সাদা করেছেন।



খাঁচা থেকে বের করতেই গর্জে উঠল ‘সন্দেশখালির বাঘ’, সব মিথ্যে!
ইডির সন্দেহ, এ ভাবে কোটি কোটি টাকা ঘুর পথে আইনসিদ্ধ করেছেন তিনি। গোয়েন্দা দফতর সূত্রে খবর, শেখ শাহজাহান জানিয়েছেন তাঁর অন্য কোনও ব্যবসা ছিল না। জেরায় বলেছেন, “মাছ ব্যবসার বাইরে অন্য কিছুর সঙ্গে আমি যুক্ত না।” তাঁর দাবি, তিনি সারা জীবন মানুষের স্বার্থে কাজ করছেন। ইডি হেফাজতে থেকে সন্দেশখালির ‘বাঘের’ দাবি, “আমি মানুষের এক ডাকে সাড়া দিয়েছি। উপকার করার চেষ্টা করেছি।”








