আন্তর্জাতিক আদালতের নির্দেশ, ২৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে শেখ হাসিনাকে

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ভারতের গোপন আশ্রয়ে থাকার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান। এবার আদালত সাফ জানিয়ে দিল, তাঁদের ২৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। না হলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই নির্দেশ জারি হয়। পুলিশি রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে ভারতের গোপন আশ্রয়ে রয়েছেন।

Shamim Ahamed Ads

মানবতা বিরোধী অপরাধের অভিযোগ:

২০২4 সালের জুলাই-আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে সরকারি হস্তক্ষেপ এবং সহিংসতা চালানোর অভিযোগে এই মামলা রুজু হয়। অভিযোগ, এই দমনে রাষ্ট্রীয় পুলিশ এবং প্রশাসন মারাত্মক ভূমিকা নেয় এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা ও আদালতের হুঁশিয়ারি:

এদিন আদালতে হাজির করা হয় প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন-কে। প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে জানান, হাসিনা ও আসাদুজ্জামান দেশে নেই এবং তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে আদালত জানিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে সশরীরে হাজিরা না দিলে তাঁদের বিরুদ্ধে অনুপস্থিতিতেই বিচার চালানো হবে।

আদালত নির্দেশ দিয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে আত্মসমর্পণের জন্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে রাজনৈতিক নেতাদের দায়বদ্ধতার প্রশ্নে নজির হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত