10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 7:21 অপরাহ্ন
26 C
Kolkata

ভোটমুখী বাংলাদেশ, এই আবহে ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করলেন শেখ হাসিনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী বছরের শুরতেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। ভোটমুখী দেশে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যত নির্বাচন এগিয়ে আসছে ততই হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগের তীর দৃঢ় করছে বিরোধী দল। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। এই আবহে বিশেষ কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় উঠে এল তাঁর নাম।

আরও পড়ুন: INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ

চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় ৪৬ তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এবারের তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে নাম রয়েছে তাঁর। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রসঙ্গে ফোর্বস লিখেছে, ‘শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ টিতে জয় পায় তাঁর দল বাংলাদেশ আওয়ামি লিগ।

ভোটমুখী বাংলাদেশ, এই আবহে ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করলেন শেখ হাসিনা

মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক পত্রিকা ফোর্বস-এর পত্রিকা আরও জানায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে শেখ হাসিনা ফের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। তাঁর বিরুদ্ধে কর্তৃত্ববাদ এবং বাকস্বাধীনতা হননের অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভোটারদের দমনের অভিযোগ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে নতুন ভিসা নীতি প্রণয়ন করেছে আমেরিকা।

ভোটমুখী বাংলাদেশ, এই আবহে ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করলেন শেখ হাসিনা

ফোর্বস-এর তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন তারকা টেলর সুইফট।

ভোটমুখী বাংলাদেশ, এই আবহে ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করলেন শেখ হাসিনা

ভোটমুখী বাংলাদেশ, এই আবহে ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করলেন শেখ হাসিনা
ভোটমুখী বাংলাদেশ, এই আবহে ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করলেন শেখ হাসিনা

উল্লেখ্য, সম্প্রতি টাইম ম্যাগাজিনের কভারে ছিলেন শেখ হাসিনা। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে মহিলা প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও পিছনে ফেলে দিয়েছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে ফের তাঁর সরকার ফিরে আসে। সেই থেকে টানা প্রধানমন্ত্রীর কুর্সি তাঁর দখলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading