চলতি মাসের শুরুতেই বাংলায় ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথম দফায় তালিকায় নাম ছিল আসানসোলের। এই কেন্দ্র থেকে ভোজপুরী তারকা পবন সিংকে প্রার্থী করে পদ্ম শিবির। কিন্তু বিতর্কের মুখ পড়ে নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সরে দাঁড়ান তারকা। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে, তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার (TMC Candidate Shatrughan Sinha) বিরুদ্ধে কাকে টিকিট দেবে বিজেপি। এবার সামনে আসছে এক জনপ্রিয় তারকার নাম। তাঁর গানে মুগ্ধ সকলেই। কে তিনি?



আরও পড়ুন: মমতারা পারেন CAA লাগু না হতে দিতে? কি বলছেন সংবিধান বিশেষজ্ঞরা
রাজনীতির ময়দানে নামছেন কৈলাস খের (Kailash Kher)। এতদিন গান গেয়ে সকলকে মুগ্ধ করেছেন তিনি। এবার সামনে থেকেই লড়তে পারেন নির্বাচনে। গত রবিবার (১০ মার্চ) ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসানসোল কেন্দ্র থেকে প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করা হয়েছে। এর আগে এই কেন্দ্রের সাংসদ ছিল বিজেপিরই। তিনি ছিলেন একজন গায়ক, তাঁর দলবদলের কারণেই আসন হারাতে হয়েছিল। এবারও অবাঙালি অধ্যুষিত আসনে এক গায়কের কথাই ভাবছেন অমিত শাহরা, আর তিনি হলেন কৈলাস খের।

আসানসোল লোকসভা কেন্দ্রে জনপ্রিয় ভোজপুরী গায়ক পবন সিংকে (Pawan Singh) প্রার্থী করেছিল দল। কিন্তু ১৭ ঘণ্টার মধ্যেই পবন সিং নিজেই জানিয়েছেন আসানসোল থেকে তিনি পদ্ম প্রতীকে লড়বেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে পবন সরে আসতে চাইলেও রাজনৈতিক মহলে তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় জোর চর্চা। এরপর আরেক ভোজপুরী তারকা অক্ষরা সিংয়ের নাম সামনে আসে। বিহারের প্রখ্যাত অভিনেত্রী অক্ষরা। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তিনি। তবে সূত্রে পাওয়া খবর বলছে, আসানসোলে শত্রু দমন করতে কৈলাস খেরকে টিকিট দিতে পারে বিজেপি।


আসানসোলে বিজেপি প্রার্থী কৈলাস খের, সুরের জাদুতে ‘খামোশ’ হবে ‘শত্রু’?

২০১৪ সাল থেকে বিজেপির টিকিটে আসানসোলের সাংসদ পদে জয়ী হয়েছিলেন গায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৯ সালে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মুনমুন সেনকে পরাজিত করেন। ২০২২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়, সেখানেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) হারিয়ে তৃণমূলের টিকিটে জয়ী হন শত্রুঘ্ন সিনহা।







