নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ প্রতীক্ষার পর নিঃশ্বাস। সেইসঙ্গে বাড়ছে উন্মাদনা। কারণ, পাঁচ বছর ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বুধবার তাঁর পরবর্তী ছবি ‘পাঠান’ এর মুক্তির দিনের কথা ঘোষণা করলেন নিজেই। বললেন, আমি জানি অনেক দেরি হয়ে গেল। কিন্তু তারিখ যেন সবার মনে থাকে। এখন থেকেই শুরু পাঠান এর কাউন্টডাউন পর্ব।
আরও পড়ুনঃ এবার ছুটি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাদাম কাকু


আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে পাঠান (Pathaan)। হিন্দির পাশাপাশি তামিল তেলেগুতে মুক্তি পাবে এই ছবি। উপরি পাওনা হিসাবে ছবিতে থাকছে দুই নজকাড়া তারকা জন আব্রাহাম (John Abraham) এবং দীপিকা পাডুকোন (Dipika Padukone)। প্রজাতন্ত্র দিবসের আগে মুক্তি পাওয়া এই ছবিতে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে শাহরুখের চরিত্র।

বুধবার মুক্তি পেল ‘পাঠান’ ছবির টিজার। শুরতেই চমক দিয়েছেন অভিনেতা জন আব্রাহাম, দ্বিতীয় চমক দীপিকা পাডুকোন। শুধুমাত্র ভয়েস ওভারে শাহরুখ বলেন, দেশকে ধর্ম এবং দেশ রক্ষাকে কর্ম হিসাবে মেনে নিয়েছেন তিনি। কিন্তু তাঁর এই চরিত্রের নাম কেন পাঠান? তার জন্য অপেক্ষা করতে হবে। যেন দেশপ্রেমের কথা উস্কে দিলেন তিনি।



পাঁচ বছর পর ফিরছেন বলিউড বাদশাহ, “অনেক দেরি হয়ে গেল”
২০১৮ সালে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে ‘জিরো’ (Zero) ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তার পর একাধিক ছবিতে প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও অভিনয় থেকে ছিলেন দুরেই। পাঁচ বছরের অপেক্ষার পর আবার ফিরছেন নতুন রূপে।







