নজরবন্দি ব্যুরোঃ চুমু… রোম্যান্সের শেষ কথা! শুধু প্রেমই নয়! যেকোন সুন্দর সম্পর্ক, দীর্ঘ দিন সুস্থ থাকা, মেদ ঝড়ানো থেকে শুরু করে হার্ট ভাল রাখার অন্যতম উপাদান হল জমিয়ে চুমু খাওয়া! বহু যুগ ধরেই নানা গবেষণা এমনটাই দাবি করছে। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন কি, চুমুর সময় আমাদের চোখ বন্ধ হয়ে আসে। কখনও ভেবে দেখেছেন, কেন এমনটা হয়?
আরও পড়ুনঃ পাঁচ বছর পর ফিরছেন বলিউড বাদশাহ, “অনেক দেরি হয়ে গেল”


গবেষকদের মতে, এই সময় মস্তিষ্কে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক একই সঙ্গে দুটো কাজ ভাল করে করতে পারে না। তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়কে গুরুত্ব দিয়ে মস্তিষ্ক চোখকে বন্ধ হয়ে যাওয়ার নির্দেশ পাঠায়।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, চুম্বনের সময়ে যে পরিমাণ উত্তেজনা তৈরি হয়, মস্তিষ্কের পক্ষে তা এককভাবে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। অনুভূতিতে যে স্পর্শের অনুভব, তা নষ্ট হতে পারে চোখ খোলা রেখে চুম্বন করলে। কিন্তু শুধু চুমু নয়, যে কোনও আনন্দদায়ক বিষয়কে উপভোগ করতে গেলেও চোখের পেশীরা শিথিল হয়ে যায়। তাই ভাল গান শোনা বা সুস্বাদু রান্না চেখে দেখার সময়ও লক্ষ্য করবেন চোখ বন্ধ হয়ে আসে।

কিন্তু কেন এমন করে মস্তিষ্ক? লন্ডন ইউনিভার্সিটির (University of London) মনোবিজ্ঞানীদের মতে, দৃষ্টিশক্তি ও বোধশক্তি অন্য দিকে ব্যস্ত থাকলে আমাদের সেন্সরি অর্গানরা আর কোনও ইন্দ্রিয়কে অত গুরুত্ব দেয় না। তাই চোখ খোলা থাকলে চুমু থেকে সবটুকু আনন্দ পাওয়া যায় না।



মনোবিদদের মতে, চোখ বুজে চুমু খেলে উল্টো দিকের মানুষটার প্রতি আস্থা ও ভরসা প্রদর্শন করা হয়। সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকলে চুম্বনের সময় আমাদের মনে সেই ভাব আরও প্রকট হয়ে ওঠে। তাই চোখ বুজে যায় সহজে। তবে, জোর করে চুমু খেতে গেলে ঠিক তার উল্টো প্রতিক্রিয়া দেখায় মস্তিষ্ক।
চুমু খাওয়ার সময় চোখ বন্ধ হয়ে আসে! ভেবে দেখেছেন কেন এমনটা হয়?

এর থেকে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে,একটি বিশেষ জিনিসের উপরে স্পর্শের অনুভূতি বা সচেতনতা নির্ভর করে। যদি একইসঙ্গে দেখা এবং স্পর্শের কাজ করতে হয়, মস্তিষ্ক যে কোনো একটি বেছে নেয়। চুম্বনের ক্ষেত্রে চোখ বন্ধ হয়ে যায় সে কারণেই।







