নজরবন্দি ব্যুরো: শরদ পাওয়ারের এনসিপি সভাপতি পদ থেকে আচমকাই পদত্যাগ ঘোষণার পর মারাঠা রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। দলের কর্মী সমর্থকরা স্পষ্ট জানিয়েছেন তারা এই সিদ্ধান্তে খুশি নন। এরপরই জানা গিয়েছিল শরদ পাওয়ার নিজের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে দুদিন সময় নিয়েছেন। তবে দলের ভবিষ্যৎ কি? কে হবেন পরবর্তী সভাপতি তার জন্য আজ অর্থাৎ শুক্রবার একটি বৈঠক হবে। সকাল ১১ টা থেকেই এই বৈঠক শুরু হওয়ার কথা।
আরও পড়ুন: Teacher Recruitment: নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের নোটিশ দিল রাজ্য, জানুন বিস্তারিত
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার দীর্ঘদিন ধরেই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। গত মঙ্গলবার আচমকাই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। জানান, দলের পরবর্তী সভাপতি গঠন করবে এনসিপি কমিটি। সেইমত আজ দলীয় কমিটি বৈঠকের মাধ্যমে দলের সভাপতিকে বেছে নেবেন।

জানা গিয়েছে, শরদ পাওয়ার নিজেই এই কমিটি গঠন করেছেন। তাঁর উত্তরসূরি হওয়ার লড়াইয়ে রয়েছেন শরদ পাওয়ারের মেয়ে এবং রাজ্যসভার সদস্য সুপ্রিয়া সুলে, ভাইপো অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল এবং ভুজবল।
Sharad Pawar-এর উত্তরসূরি কে, কি সিদ্ধান্ত হবে বৈঠকে

শরদ পাওয়ার এমন সময় তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন যখন অজিত পাওয়ারের বিজেপিতে যোগদানের জল্পনা প্রবল ছিল। যদিও মহারাষ্ট্রের বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি এনসিপি-তে আছেন এবং এই দলেই থাকবেন। প্রবীণ নেতা ছগ্গন ভুজবল বলেছিলেন, “অজিত পাওয়ারের উচিৎ রাজ্যের দায়িত্ব নেওয়া এবং সুপ্রিয়ার নেওয়া উচিৎ জাতীয় রাজনীতির দায়িত্ব। শরদ পাওয়ার সভাপতি পদ থেকে সরলে সেই দায়িত্ব নেওয়া উচিৎ সুপ্রিয়ার।”

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়তে দেশের সমস্ত বিরোধী দলগুলি একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মোদী বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ খোদ শরদ পাওয়ার। তবে তিনি এনসিপি সভাপতি পদ থেকে সরে গেলে রাজনৈতিক ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে সেদিকেই নজর রয়েছে বিশিষ্ট মহলের।



