নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ নিয়ে অচলবস্থা চলছে রাজ্যে। নিয়োগে দুর্নীতির অভিযোগে চলছে একাধিক সিবিআই তদন্ত। কিন্তু এরই মধ্যে ভাল খবর এল চাকরিপ্রার্থীদের জন্যে। রাজ্যের মাদ্রাসাগুলিতে শেষ নিয়োগ হয়েছিল প্রায় বছর দশেক আগে। এর পর কেটে গেছে দীর্ঘ দশটা বছর। ফলত, বিরাট অঙ্কের শূন্যপদ সৃষ্টি হয়েছে মাদ্রাসাগুলিতে। এবার সেই শূন্যপদে শিক্ষক নিয়োগে উদ্যোগী হল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ কলকাতা মেট্রোর সময়সূচির বিরাট পরিবর্তন, আগামী একমাস নিয়ন্ত্রিত থাকবে মেট্রো চলাচল
রাজ্যের সরকারি মাদ্রাসা গুলিতে শিক্ষক নিয়োগ করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই ২০১৪ সাল থেকে মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। ফলে রাজ্যের ৬১৪ টি মাদ্রাসায় শিক্ষক সংখ্যা কমে গিয়েছে। এভার সেই শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে উদ্যোগী হল রাজ্য। মোট ১৭২৯ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে বলে নোটিশ দেওয়া হয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই মুহুর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। একাধিক মামলায় আদালতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। সেই কারনে এই নিয়োগ খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। স্বচ্ছতার সাথে নিয়োগ হবে এবং শুধুমাত্র যোগ্য প্রার্থীরা চাকরি পাবে বলে মনে করা হচ্ছে।

আপাতত ৬১৪ টি মাদ্রাসায় ১৭২৯ জিন সহ শিক্ষক নিয়োগ করবে রাজ্য। অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১২ইমে বিকেল ৪টে থেকে ১২ই জুন মধ্যরাত্রি পর্যন্ত আবেদন করা যাবে। নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্যে শিক্ষকদের নিয়োগ করছে রাজ্য। আবেদন করার জন্যে wbmsc.com এ ক্লিক করুন। বিস্তারিত জানতে নোটিশটি দেখুন।
নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের নোটিশ দিল রাজ্য, জানুন বিস্তারিত

উল্লেখ্য, গত ১৯ শে এপ্রিল, ২০২৩ পশ্চিমবঙ্গের মাদ্রাসা গুলিতে যেখানে শূন্যপদ তৈরি হয়েছে, সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে West Bengal Madrasah Service Commission। তাই মনে করা হচ্ছিল প্রায় ৫,০০০ এর মতো শূন্যপদে নিয়োগ করা হতে পারে। কিন্তু আজ জানা গেল মোট ১৭২৯ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। নিয়োগের নয়া নিয়মাবলীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একাডেমিক কোয়ালিফিকেশনের উপর কোনও নম্বর বরাদ্দ থাকছে না।



