মহারাষ্ট্রের জোট ঘোষণা শারদ পাওয়ারের, তবে মতানৈক্য থাকছে

Sharad Pawar: যেভাবে মহাভারতে অর্জুনের নিশানা ছিল মাছের চোখ, ঠিক সেই ভাবেই আমাদের নজর বিধানসভা নির্বাচন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি) ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। রবিবার একথা জানিয়েছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। চলতি বছরের অক্টোবর মাসে ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে শারদ পাওয়ার বলেন, ‘লোকসভা নির্বাচনে যেভাবে জোট বেঁধে লড়াই করা হয়েছে একইভাবে বিধানসভা নির্বাচনেও এই জোট ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। এটা জোট শরিকদের নৈতিক দায়িত্ব। মহা বিকাশ আঘাদি সেই শর্ত মেনেই লড়াইয়ের ময়দানে নামবে’।

মহারাষ্ট্রের জোট ঘোষণা শারদ পাওয়ারের, তবে মতানৈক্য থাকছে

তিনি আরও বলেন, ‘যেভাবে মহাভারতে অর্জুনের নিশানা ছিল মাছের চোখ, ঠিক সেই ভাবেই আমাদের নজর বিধানসভা নির্বাচন। কংগ্রেস, এনসিপি ও শিব সেনা একজোট হয়ে এই নির্বাচন লড়বে’। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরের কোনও আলোচনা হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে বৈঠকে বসবেন তাঁরা।

rahul33

উল্লেখ্য, ২০১৯ সালে শিব সেনা বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়লেও শেষে গেরুয়া শিবিরের সঙ্গে মনোমালিন্যের জেরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন উদ্ধব ঠাকরে । তবে এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল, জোটের শরিকদের উদ্দেশে দুটি দাবি জানিয়েছেন। এক, কোনও দল নিজেদের মতো আগে থেকে কত আসনে লড়াই করবে, সেটা ঘোষণা করবে না।

মহারাষ্ট্রের জোট ঘোষণা শারদ পাওয়ারের, তবে মতানৈক্য থাকছে

মহারাষ্ট্রের জোট ঘোষণা শারদ পাওয়ারের, তবে মতানৈক্য থাকছে

দুই কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে না। এর ঠিক উলটো সুরে কথা বলছেন উদ্ধব শিবিরের নেতারা। সঞ্জয় রাউত স্পষ্ট বলেছেন, মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কারও নাম না ঘোষণা করাটা বিরাট বড় ভুল হবে। শিবসেনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা উচিত। সরাসরি উদ্ধব ঠাকরের নাম প্রস্তাব না করলেও তাঁর বক্তব্য, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন দারুন কাজ করেছেন উদ্ধব ঠাকরে। তবে কংগ্রেস এখনও নীরব ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত