আইপিএল শুরু হওয়ার আগেই গুজরাট টাইটান্সের এর জন্য খারাপ খবর। গোড়ালি চোট এখনো সারেনি। তাই বিপিএল ২০২৪ এ নেই দেশের এক নম্বর পেশার মোহাম্মদ শামি (Mohammed Shami)। উল্লেখ্য বিশ্বকাপের সময় থেকেই চোট ছিল শামির গোড়ালিতে।
আরও পড়ুন: মেয়েদের আইপিএলে উদ্বোধনে পারফর্ম করবেন শাহরুখ, থাকছেন শাহিদ, টাইগার ও সিদ্ধার্থ

চোট নিয়েই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট দখল করেছিলেন এই ভারতীয় পেশার। বিশ্বকাপের পরেই চোট সারাতে সাউথ আফ্রিকা (South Africa)এবং ঘরের মাঠে আফগানিস্তান (Afghanistan) ও ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টুর্নামেন্টে নামতে পারেনি শামি। এরপর সবাই ভেবেছিল এক্কেবারে আইপিএলে (IPL) চোখ মুক্ত হয়ে মাঠে নামবে বাংলার এই পেশার।

কারণ আইপিএল এর পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) সেখানেও শামির খেলা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে তার চোট পুরোপুরি সারাতে গেলে অস্ত্রোপচার করতে হবে। আর তার জন্য যেতে হবে ইংল্যান্ডে। বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই শামিকে নিয়ে এই বিবৃতি প্রকাশ করেছে।
গুজরাট টাইটান্সের এর জন্য খারাপ খবর, চোটের জন্য IPL এ নেই শামি

আর এই অস্ত্রোপচারের পরে প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন এই ভারতীয় পেসার? সে ব্যাপারে অবশ্য এখনো কোনো নির্দিষ্ট তথ্য সংবাদ মাধ্যমের কাছে নেই।








