গুজরাটের জার্সিতে আইপিএলে নয়া রেকর্ড শামির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিলামের শুরু থেকেই আপামর ক্রিকেটপ্রেমীদের নজর ছিল মহম্মদ শামির দিকে। তবে আইপিএলের অন্যান্য দলগুলির তুলনায় শামি কে নিয়ে অধিক আগ্রহ দেখিয়েছিল গুজরাট টাইটেন্স। সেই গুজরাটের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার অঙ্গিকার নিয়েছিলেন এই ডানহাতি পেসার। যেমন কথা তেমনই কাজ। আইপিএলের প্রথম ম্যাচে নেমেই সৃষ্টি করলেন ইতিহাস।

আরও পড়ুনঃ সেদিন ঠিক কি হয়েছিল? বগটুই কান্ডের প্রত্যক্ষদর্শী নাবালক কিয়ান জানাল সেই ঘটনা

গতকাল আইপিএলে মুখোমুখি হয়েছিল দুই নতুন দল গুজরাট টাইটেন্স ও লখনউ সুপার জায়াণ্টস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। সেখান থেকেই বদলে যায় গোটা ম্যাচ। মহম্মদ শামির অনবদ্য বোলিংয়ে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে লখনউ। প্রথম পাওয়ার প্লে চলাকালীন ৩টি উইকেট নিজের পকেটে পোড়েন দেশের এই ভরসাযোগ্য পেসার।

যারফলে, নির্ধারিত প্রথম ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান তুলতে সক্ষম হয় লখনউ। শামির প্রথম ওভারের প্রথম বলেই ধরাশায়ী হন লোকেশ রাহুল। যারফলে, ম্যাচের শুরুতেই অনেকটা ব্যাকফুটে চলে যায় আইপিএলের এই নতুন ফ্রাঞ্চাইজি। তবে সেখানেই শেষ নয়। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার ভরসা বজায় রেখে নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে কুইণ্টন ডি কক ও মনীশ পাণ্ডেকে প্যাভিলিয়নে ফেরত পাঠান শামি।

গুজরাটের জার্সিতে ইতিহাস গড়লেন শামি 

GT vs LSG IPL 2022: Mohammed Shami says bowling skills are not 'God's gift' after Titans debut | Cricket News | Zee News
গুজরাটের জার্সিতে আইপিএলে নয়া রেকর্ড শামির

যদিও পরবর্তী সময়ে দিপক হুড্ডা ও আয়ুস বদনীর হাত ধরে ঘুরে সম্মানজনক রান তোলে লখনউ।  গুজরাতের প্রথম ম্যাচে শামি ম্যাজিক দেখা গেলেও ব্যাপক মার খেতে হয় বরুন অ্যারনকে। তবে শেষপর্যন্ত ১৫৮ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে সহজ জয় তুলে নেয় পাণ্ডিয়া ব্রিগেড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর