প্রথম ডোজ নেবেন নিজেই। ভ্যাকসিন নিয়ে বড় ঘোষনা হর্ষ বর্ধনের। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রথম ডোজ নেবেন নিজেই। ভ্যাকসিন নিয়ে বড় ঘোষনা স্বাস্থ্য মন্ত্রীর। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুখবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। আজ একটি অনলাইন পোর্টাল কে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েদেন ২০২১ সালের শুরুতেই সাধারন মানুষ কে দেওয়ার জন্যে ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। খবরের ওয়েবসাইট সানডে সংবাদ কে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে একথা জানান তিনি।

আরও পড়ুনঃ বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ। ১ মাস সময় দিয়ে নোটিশ কঙ্গনা কে।

এদিনের গুরুত্বপূর্ণ সাখ্যাৎকারে হর্ষ বর্ধন বলেন, যখন ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে যাবে তখন ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, প্রবীণ নাগরিক এবং কো মর্বিডিটি আছে এমন মানুষকে প্রথমেই আনা হবে ভ্যাকসিনের আওতায়। এছাড়াও যাদের জন্যে ভ্যাকসিন প্রথমেই প্রয়োজন তাঁদেরকেও আনা হবে ভ্যাকসিনের আওতায়।

আরও পড়ুনঃ টাকা নিয়ে পাশ করানোর প্রতিশ্রুতি। চাকরি গেল অধ্যাপকের।

প্রথম ডোজ নেবেন নিজেই। তিনি বলেন, “ভ্যাকসিনের সুরক্ষা, খরচ, উৎপাদন এবং যোগান নিয়ে জোর কদমে আলচনা চলছে।” পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রী জানিয়েদেন মানুষের আস্থা অর্জনে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ তাঁকে নিতে হলে তিনি তা স্বচ্ছন্দেই গ্রহণ করবেন।

তবে কোন ভ্যাকসিন ২০২১ সালের শুরুতেই কেন্দ্রের ছাড়পত্র পেতে পারে তা নিয়ে মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন ২০২১ সালের প্রথম ৩ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। টিকার দাম যতই হোক না কেন, যাঁদের এই ভ্যাকসিন সবচেয়ে বেশি জরুরি, তাঁদের দেওয়া হবে ভ্যাকসিন বলে জানিয়ে দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত