Saibal Bhattacharya: স্ত্রী এবং শাশুড়ির জন্য কি আত্মহত্যার চেষ্টা শৈবালের, ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের আত্মহত্যার চেষ্টা করল টলি পাড়ার এক অভিনেতা।মাস কয়েক আগেই পল্লবী, বিদিশাদের আত্মহ্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে টলিউডকে। এর মাঝেই আত্মহত্যার চেষ্টা করেন এই টলি অভিনেতা। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন পার্শ্ব অভিনেতা শৈবাল ভট্টাচার্য। গতকাল রাতে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে এলোপাথাড়ি কোপ চালায় অভিনেতা। তারপরেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:ব্যাগ গোছানোরও সময় যেন না পায়, অনুব্রতকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘উড়ন তুবড়ি’ থেকে ‘মিঠাই’, একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।গত বছর স্টার জলসা মহালয়া-তে নারদের চরিত্রে দেখা মিলেছিল অভিনেতা শৈবাল ভট্টাচার্যের। সোমবার রাতে কসবায় নিজের  বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন অভিনেতা। আয়নার কাচে জোরে নিজের মাথা ঠোকেন, তার জেরেই শুরু হয় রক্তক্ষরণ। এমনকী সেই ভাঙা কাচ দিয়েও নিজের হাতে পায়ে আঘাত করেন অভিনেতা।

স্ত্রী এবং শাশুড়ির জন্য কি আত্মহত্যার চেষ্টা শৈবালের,মানসিক অবসাদ  
স্ত্রী এবং শাশুড়ির জন্য কি আত্মহত্যার চেষ্টা শৈবালের,মানসিক অবসাদ  

তবে শুধুমাত্র আত্মহত্যাই নয়, সেই আত্মহত্যার ভিডিয়োও করেন তিনি। সেই ভিডিয়ো আপলোডও করেন ফেসবুকে। সেখানেই দেখা যায়, মাথা থেকে অঝোরে রক্ত পড়ছে অভিনেতার। যা দেখে শিউরে ওঠে নেটপাড়া।

স্ত্রী এবং শাশুড়ির জন্য কি আত্মহত্যার চেষ্টা শৈবালের,মানসিক অবসাদ 

স্ত্রী এবং শাশুড়ির জন্য কি আত্মহত্যার চেষ্টা শৈবালের,মানসিক অবসাদ  
স্ত্রী এবং শাশুড়ির জন্য কি আত্মহত্যার চেষ্টা শৈবালের,মানসিক অবসাদ

ভিডিও-য় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি অপারগ হয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম। এর জন্য আমার স্ত্রী শাশুড়ি…’ এই পর্যন্ত বলার পরই ভিডিও শেষ হয়ে যায়।এই হাতশার জেরে এমন কাণ্ড ঘটালেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিনেতার স্ত্রীর নাম স্নিগ্ধা বসু, ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই বিয়ের পর্ব সেরেছিলেন শৈবাল ও স্নিগ্ধা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন