অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন, শাহজাহানের একের পর এক কীর্তিতে হিমশিম ইডি!

শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আগে আইনি পরামর্শ নেবেন ইডি অফিসারেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেটে গেল ২৪ দিন। অথচ এখনও অধরা সন্দেশখালির বেতাজ ‘বাদশা’ শাহজাহান শেখ। সোমবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়িয়ে যান তিনি। এদিকে আবার অন্তরালে থেকেই কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করলেন তিনি। শনিবার শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। শোনা হবে দু’পক্ষের কথাই।

আরও পড়ুন: উত্তর দিনাজপুরে জনসংযোগ যাত্রায় মুখ্যমন্ত্রী, মমতাকে দেখতে সাধারণের ঢল

মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানি ছিল শেখ শাহজাহানের আগাম জামিন মামলার। সেখানেই তৃণমূল নেতার আইনজীবী প্রশ্ন তোলেন, কেন শাহজাহানকে তলব করা হয়েছে? জবাবে ইডির আইনজীবী আদালতকে জানায়, প্রমাণ দাখিলের জন্য শনিবার পর্যন্ত সময় প্রয়োজন। এরপরই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারক।

অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন, শাহজাহানের একের পর এক কীর্তিতে হিমশিম ইডি!
অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন, শাহজাহানের একের পর এক কীর্তিতে হিমশিম ইডি!

এরই মধ্যে আবার শাহজাহানের আইনজীবী বিচারককে অনুরোধ করেন, শনিবার পর্যন্ত যেন তাঁর মক্কেলের বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ না গ্রহণ করা হয়। যদিও এই অনুরোধে মান্যতা দেননি বিচারক। সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আগে আইনি পরামর্শ নেবেন ইডি অফিসারেরা।

অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন, শাহজাহানের একের পর এক কীর্তিতে হিমশিম ইডি!

অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন, শাহজাহানের একের পর এক কীর্তিতে হিমশিম ইডি!

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সূত্রেই উঠে আসে শেখ শাহজাহানের নাম। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে যান গোয়েন্দারা। সেখানেই শাহজাহানের অনুরাগীদের হাতে আক্রান্ত হতে হয় তাঁদের। এরপর থেকেই ‘নিখোঁজ’ সন্দেশখালির দোর্দন্ডপ্রতাপ নেতা।

অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন, শাহজাহানের একের পর এক কীর্তিতে হিমশিম ইডি!

মাঝে বার দুয়েক শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছে ইডি। ব্যাপক তল্লাশি করেও উদ্ধার হয়নি কোনও গুরুত্বপূর্ণ নথি। এরই মধ্যে আবার প্রজাতন্ত্র দিবসে ফেসবুকে ‘অ্যাক্টিভ’ দেখা যায় শাহজাহানকে। আইপি অ্যাড্রেস ধরে ট্র্যাক শুরু করে ইডি। জানা যায়, শাহজাহানের অনুরাগীরাই এই পেজটি চালান। পরে সেই পোস্টটিও ডিলিট করে দেওয়া হয় পেজ থেকে। কিন্তু, এখনও প্রশ্ন, শেখ শাহাজহান এখন কোথায়?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর