Shah Rukh Khan: শেষে কিনা এভাবে ক্ষমা চাইলেন শাহরুখ, অবাক কলাকুশলীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যার একটা ঈশারাই ফিদা বলি টু টলি তাঁকে নিয়ে আর আলাদা করে কি বল যায় বলুন… সাধে কি তাঁকে কিং খান বলে বলিউড? রাজার মতোই নাকি মন জিতে নেন শাহরুখ খান। এত দিন তাঁরাও শুনেছিলেন এ কথা। এ বার হাতেনাতে নিজেরাও প্রমাণ পেলেন একটি বিজ্ঞাপন ছবির কলাকুশলীরা। বলিউডের ‘বাদশা’র মিষ্টি ব্যবহারের ঘোর যেন কাটতে চাইছে না তাঁদের!

আরও পড়ুনঃ দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত

মুম্বই সংবাদমাধ্যমের খবর, রাতভর শ্যুটিং করছিলেন শাহরুখ। পরদিন সকালে ফের বিজ্ঞাপন ছবির শ্যুট। সেটে পৌঁছতে সামান্য দেরি হয়ে যায় অভিনেতার। কলাকুশলীরা এতে অভ্যস্ত। বড় বড় অভিনেতারা তো এমন করেই থাকেন, এমনটাই হয়তো ভেবেছিলেন চিত্রগ্রাহক লরেন্স ডিকুন্‌হা। বরং তার পরে যা ঘটল, তার জন্যই প্রস্তুত ছিলেন না তিনি।

শেষে কিনা এভাবে ক্ষমা চাইলেন শাহরুখ, অবাক কলাকুশলীরা
শেষে কিনা এভাবে ক্ষমা চাইলেন শাহরুখ, অবাক কলাকুশলীরা

লরেন্স জানান, সেটে পৌঁছে দেরির জন্য সকলের কাছেই ক্ষমা চেয়ে নেন শাহরুখ। চিত্রগ্রাহকের কথায়, ‘শাহরুখের সঙ্গে এই প্রথম শ্যুট করলাম। এত বড় মাপের এক জন অভিনেতা, এত বিখ্যাত মানুষ। তবু কী মিষ্টি ব্যবহার! দেরি করে আসার জন্য কলাকুশলীদের প্রত্যেকের কাছে যে ভাবে ক্ষমা চাইলেন, আমরা মুগ্ধ।’

শেষে কিনা এভাবে ক্ষমা চাইলেন শাহরুখ, অবাক কলাকুশলীরা

শেষে কিনা এভাবে ক্ষমা চাইলেন শাহরুখ, অবাক কলাকুশলীরা

লরেন্স জানান, প্রত্যেক কলাকুশলীকে তাঁর নামে ডেকে, যোগ্য সম্মান দিয়ে কথা বলছিলেন কিং খান। সবার সঙ্গে হাসি, ঠাট্টা, মজা। শ্যুটিং শেষে সকলের সঙ্গে ছবিও তোলেন। বি-টাউনের ‘বাদশা’ হয়েও তাঁদের সঙ্গে এমন সহজ ভাবে মিশে যাওয়ায় আপ্লুত সেটের প্রত্যেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন